Taslima Nasrin On Bangladesh Situation: 'হিজাব পরিয়ে জিহাদের ভাষা' একরত্তির মুখে, মহিলাদের ঘরে রাখার নিদান, বাংলাদেশে প্রকাশ্যে 'শিশু হেনস্থার' প্রতিবাদ তসলিমার
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রায় সব সময় সরব হতে দেখা যাচ্ছে তসলিমাকে। বিশেষ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর মহম্মদ ইউনুস যখন মসনদে বসেন, তখন থেকে যে ভারতের পড়শি দেশের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে, তা স্পষ্ট করেন তসলিমা।
দিল্লি, ৬ মে: বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি নিয়ে ফের তোপ দাগলেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তসলিমা একটি ছবি পোস্ট করেন। যেখানে এক ছোট্ট শিশুর হাতে পোস্টার ধরানো হয়েছে। যে পোস্টারে লেখা, 'মেয়েদের ঘরে থাকা মানে পিছিয়ে পড়া নয়।' এমনকী 'যে মহিলারা কর্মজীবী বা চাকরিরতা, তাঁরা সব সময় সফল হন না।' অর্থাৎ ছোট কন্যা শিশুর হাতে ধরানো পোস্টারে মেয়েদের যেমন ঘরে থাকার কথা বলা হয়েছে, তেমনি চাকরিবাকরি থেকে সরে থাকার নিদান দেওয়া হয়েছে। আর এখানেই প্রতিবাদ জানান বাংলাদেশের জনপ্রিয় লেখিকা।
নারীর স্বাধানীতার অর্থ না বোঝা এক শিশুকে দিয়ে কেন এইসব কাজ করানো হচ্ছে, কেন শিশুকে 'জিহাদের' ভাষা শেখানো হচ্ছে, কেন ছোট্ট একরত্তিকে হিজাব পরানো হচ্ছে বলে প্রশ্ন তোলেন তসলিমা নাসরিন। শুধু তাই নয়, বাংলাদেশে মহিলাদের ঘরে বন্দি করে রাখার যে নিদান জামাত দিচ্ছে, তা হেনস্থার সমান। এই শিশুকে হেনস্থা করা হচ্ছে বলেও প্রবল প্রতিবাদ জানান তসলিমা নাসরিন।
দেখুন কীভাবে প্রতিবাদ জানালেন তসলিমা নাসরিন...
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রায় সব সময় সরব হতে দেখা যাচ্ছে তসলিমাকে। বিশেষ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর মহম্মদ ইউনুস যখন মসনদে বসেন, তখন থেকে যে ভারতের পড়শি দেশের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে, তা স্পষ্ট করেন তসলিমা। আর তাইতো কখনও ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে মহিলাদের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে আবার কখনও শিশুকে পড়ানো হচ্ছে জিহাদের ভাষা।
আর এই সবকিছু নিয়েই প্রতিবাদ করলেন তসলিমা নাসরিন। বাংলাদেশের পরিস্থিতি যে ইউনুসের আমলে আরও বেশি করে খারাপ হচ্ছে, তার বিরুদ্ধে বারংবার প্রতিবাদ করছেন তসলিমা নাসরিন।