Taslima Nasrin On Bangladesh: শিক্ষার পীঠস্থানে নারীর অপমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকি মহিলা তৈরি করে 'শাড়ি খুলে' জুতোপেটা 'উন্মাদদের', ভিডিয়ো পোস্ট তসলিমার

যে প্রতীকি মহিলাকে পেটানো হচ্ছে, তা কোনও নির্দিষ্ট নারীর প্রতিমূর্তি নয়। বাংলাদেশের ঘরে ঘরে যে মায়ের বসবাস, তাঁকে পেটানো হচ্ছে, অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেন তসলিমা নাসরিন।

Taslima Nasrin On Bangladesh: শিক্ষার পীঠস্থানে নারীর অপমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকি মহিলা তৈরি করে 'শাড়ি খুলে' জুতোপেটা 'উন্মাদদের', ভিডিয়ো পোস্ট তসলিমার
Taslima Nasrin On Bangladesh (Photo Credit: FB)

ঢাকা, ৩ মে: বাংলাদেশের (Bangladesh) ফের একটি ভয়াবহ ছবি উঠে এল প্রকাশ্যে। যেখানে দেশের সর্বোচ্চ শিক্ষার পীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বের যে অশ্লীল, অভদ্র কাণ্ডকীর্তি হচ্ছে, তার ছবি তুলে ধরেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)। তসলিমা যে ছবি তুলে ধরেন সেখানে দেখা যায়, বিশ্ববিদ্যালয় (Dhaka University)চত্ত্বরে এক মহিলার পুতুল তৈরি করা হয়েছে। সেই মহিলা পুতুলকে পরানো হয়েছে শাড়ি। এরপর দড়ি দিয়ে তাকে প্রকাশ্যে ঝুলিয়ে মারধর করা হচ্ছে। প্রতীকি মহিলাকে কেন মারধর করা হচ্ছে, তার কোনও কারণ তুলে ধরা হয়নি। তবে একেবারে তালিবানি (Taliban)EFFI কায়দায় ওই প্রতীকি মহিলাকে কখনও লাঠি দিয়ে পেটানো হচ্ছে আবার কখনও জুতোপেটা করা হচ্ছে। এমন ছবি দেখা যায়।

বাংলাদেশের যে ভিডিয়ো (Video) পোস্ট করে তসলিমা লেখেন, সেখানকার বর্তমান পরিস্থিতি এখন ঠিক এমনই। সমাজে পুরুষের মত মহিলাদের যাতে প্রাপ্য অধিকার দেওয়া হয়, সেই দাবি উঠেছে বর্তমান সরকারের কাছে। যা শুনে বাংলাদেশের এক শ্রেণির মানুষ কার্যত 'উন্মাদ' হয়ে গিয়েছেন। তাঁরাই প্রকাশ্যে মহিলার প্রতীকিকে পেটানো শুরু করেছেন।

পাশাপাশি যে প্রতীকি মহিলাকে পেটানো হচ্ছে, তা কোনও নির্দিষ্ট নারীর প্রতিমূর্তি নয়। বাংলাদেশের ঘরে ঘরে যে মায়ের বসবাস, তাঁকে পেটানো হচ্ছে, অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেন তসলিমা নাসরিন।

আরও পড়ুন: Taslima Nasreen On Bangladeshi Hindu's Situation: 'জ্বলছে দিনাজপুর, হিন্দুদের গ্রাম ছাড়া করার ষড়যন্ত্র চলছে', বাংলাদেশি হিন্দুদের পরিস্থিতি নিয়ে গর্জে উঠলেন তসলিমা

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...

২০২৪ সালের অগাস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী  পদে ইস্তফা দেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়তেই ক্ষমতা দখল করেন মহম্মদ ইউনুস। অন্তবর্তী সরকারের আমলে বাংলাদেশের পরিস্থিতি যে আরও খারাপ হচ্ছে, তা স্পষ্ট। আর সেই কারণেই ভারত, বাংলাদেশ সীমান্ত অত্যন্ত কড়া সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ থেকে কেউ যাতে ভারতে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে কড়া নজর রাখছে বিএসএফ।

(The above story first appeared on LatestLY on May 03, 2025 09:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).