Bilawal Bhutto Zardari Threatened India Over Indus Treaty: 'সিন্ধুর অববাহিকা দিয়ে রক্ত বইবে', জল চুক্তি স্থগিত করায় পাকিস্তানের ছটপটানি, হুমকি বিলাওয়াল ভুট্টোর
সিন্ধু চুক্তি স্থগিত করায় এবার ভারতের বিরুদ্ধে হুমকি দিতে শোনা যায় বিলাওয়াল ভুট্টোকে। তিনি বলেন, 'সিন্ধু আমাদের ছিল আমাদেরই থাকবে। ভারত যদি কোনওভাবে সিন্ধু নদীর জল বন্ধ করে, তাহলে ওই নদীর অববাহিকা দিয়ে ওদের রক্ত বইবে। হয় সিন্ধুর জল বাইবে, না হলে রক্ত বয়ে যাবে।'
দিল্লি, ২৬ এপ্রিল: পহেলগাম হামলার (Pahalgam Terrorist Attack) পর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কূটনৈতিক প্রহার শুরু করেছে ভারত (India)। ভারতের কূটনৈতিক প্রহারের প্রথমে রয়েছে সিন্ধু নদীর জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত। যা নিয়ে আপাতত ছটপট করছে ইসলামাবাদ। সিন্ধু নদীর (Indus Treaty) অববাহিকায় বাধ দিলে, পাকিস্তান যে জল ছাড়া শুকিয়ে যাবে, তা কার্যত স্পষ্ট। আর তার জেরেই সিন্ধু জল চুক্তি স্থগিত হতেই সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যেমন ছটপট করছেন, তেমনি বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর (Bilawal Bhutto Zardari) মুখেও শোনা যায় আলটপকা মন্তব্য।
শুনুন বিলাওয়াল ভুট্টোর হুমকি...
সিন্ধু চুক্তি স্থগিত করায় এবার ভারতের বিরুদ্ধে হুমকি দিতে শোনা যায় বিলাওয়াল ভুট্টোকে। তিনি বলেন, 'সিন্ধু আমাদের ছিল আমাদেরই থাকবে। ভারত যদি কোনওভাবে সিন্ধু নদীর জল বন্ধ করে, তাহলে ওই নদীর অববাহিকা দিয়ে ওদের রক্ত বইবে। হয় সিন্ধুর জল বাইবে, না হলে রক্ত বয়ে যাবে।' এমনই হুমকি শোনা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী বেনেজ়ির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর মুখে। পাক মন্ত্রীর ওই হুমকির ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিলওয়ালের আরও দাবি, 'কাশ্মীরের পহেলগামে যে হামলা হয়েছে, তাতে পাকিস্তান জড়িতনয়। পাকিস্তানের বিরুদ্ধে ভারত মিথ্যে পরিকল্পনা করছে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গোটা দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে। কাশ্মীরের ঘটনা নিয়ে মোদী সরকার ভারতের মানুষকে ভুল বোঝাচ্ছে' বলেও অভিযোগ করেন বিলাওয়াল ভুট্টো।