Flood In POK After India Released Jhelum Water: ঝিলম থেকে ছাড়া হল ২২ হাজার কিউসেক জল, ভাসছে POK, বলে কয়ে জল না ছাড়ায় 'হাবুডুবু' খাচ্ছে ইসলামাবাদ
পাক বিশেষজ্ঞ বলেন, সিন্ধু জল চুক্তি স্থগিত (Indus Treaty) হওয়ার পর ভারত ঝিলম নদী থেকে ২২ হাজার কিউসেক জল ছেড়েছে। যার জেরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বহু অংশ জলের নীচে।
দিল্লি, ২৮ এপ্রিল: ঝিলম নদীর (Jhelum River) জল ছাড়া হয়েছে। পাকিস্তানকে না জানিয়েই ভারত (India) ঝিলমের জল ছেড়ে দিয়েছে তড়িঘড়ি। যার জেরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) বহু অংশে হঠাৎ বন্যা (Flood)দেখা দিয়েছে। যার জেরে পাক অধিকৃত কাশ্মীরের বহু অংশ ভেসে গিয়েছে। সেখানকার মানুষ কার্যত প্রমাদ গুনছেন। এবার এমনই মন্তব্য করলেন পাকিস্তানের বিশেষজ্ঞ কামার চিমা।
পাক বিশেষজ্ঞ বলেন, সিন্ধু জল চুক্তি স্থগিত (Indus Treaty) হওয়ার পর ভারত ঝিলম নদী থেকে ২২ হাজার কিউসেক জল ছেড়েছে। যার জেরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বহু অংশ জলের নীচে। ভারত প্রথমে সিন্ধু চুক্তি স্থগিত করল তারপর পাকিস্তানকে না জানিয়েই হু হু করে ঝিলম নদী থেকে জল ছেড়ে দেয় বলে অভিযোগ করেন কামার চিমা। আগে ভারত এবং পাকিস্তানের (Pakistan) রাষ্ট্রদূতরা আলোচনায় বসতেন তারপর সিন্ধু বা অন্য নদী থেকে জল ছাড়া হত। কতটা জল ছাড়া হবে, তা আলোচনার মাধ্যমে সমাধান করতে ভারত, পাকিস্তান। তবে ভারত বর্তমানে সব ধরেনর আলোচনা বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেন এই পাক বিশেষজ্ঞ।
দেখুন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কী অবস্থা...
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বহু অংশ ভাসতে শুরু করে...
এসবের পাশাপাশি চিমা আরও বলেন, ঝিলম নদীর যে জল বাধে ধরে রাখা ছিল, সেটি ছাড়া হয়েছে। পাকিস্তানকে কিছু না জানিয়েই ওই বাধের জল ভারত ছেড়েছে। আগে সব সময় জল ছাড়ার আগে ভারতের তরফে জানানো হত কিন্তু এখন কোনও কিছুই আর বলে কয়ে ভারত করছে না বলেও চিমা মন্তব্য করেন। বর্তমানে ভারত যে জল ছাড়ছে, তা ভারতীয় সংবাদমাধযম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা তাঁরা জানতে পারছেন। ফলে আগামী ৩,৪ মাস খুব গুরুত্বপূর্ণ। ভারতের বাধগুলি থেকে জল ছাড়া হলে, কোথায় বন্যা হবে পাকিস্তানের, সে বিষয়ে কে উ কিছু জানতে পারছেন না বলে মন্তব্য করেন কামার চিমা।