India Bans Shoaib Akhtar's YouTube Channel: 'বেয়াদপি বরদাস্ত নয়', পহেলগামের পর একগুচ্ছ পাক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, তালিকায় শোয়েব আখতারের নামও

পাকিস্তানি সাংবাদিকদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা, মুনি ফারুকরা রয়েছেন। যে পাক সাংবাদিকদের বহু ভারতীয় দর্শকও রয়েছেন বলে প্রকাশ্যে আসে।

India Bans Shoaib Akhtar's YouTube Channel: 'বেয়াদপি বরদাস্ত নয়', পহেলগামের পর একগুচ্ছ পাক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, তালিকায় শোয়েব আখতারের নামও
Pakistani Shoaib Akhtar (Photo Credit: Instagram)

দিল্লি, ২৮ এপ্রিল: পহেলগাম হামলার (Pahalgam Terrorist Attack) পর এবার পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলিকে (Pak YouTube Channels) নিষিদ্ধ করল ভারত (India)। পরপর ১৬টি পাকিস্তানি (Pakistan) ইউটিউব চ্যানেলকে ভারত সরকারের তরফে নিষিদ্ধ করা হয়। যার মধ্যে রয়েছে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলকেও নিষিদ্ধ করা হয় সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে। প্রসঙ্গত প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের (Shoaib Akhtar) ইউটিউব চ্যানেলে এই  মুহূর্তে ৩.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তবে এবার তাঁর ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হল ভারতের তরফে।

আরও পড়ুন: Govt Bans Pak YouTube Channels: ভারত বিরোধী ও উস্কানিমূলক প্রচার! ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল কেন্দ্র

সোমবার যে সমস্ত পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলিকে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ, সুনো নিউজের মত চ্যানেলগুলি।

এসবের পাশাপাশি পাকিস্তানি সাংবাদিকদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা, মুনি ফারুকরা রয়েছেন। যে পাক সাংবাদিকদের বহু ভারতীয় দর্শকও রয়েছেন বলে প্রকাশ্যে আসে। এসবের পাশাপাশি দ্য পাকিস্তানি ফেরারেন্স, সামা স্পোর্টস, উজির ক্রিকেট, রাজি নামা, এই সমস্ত চ্যানেলগুলিকেও নিষিদ্ধ করা হয়েছে ভারতীয়দের জন্য।

সবকিছু মিলিয়ে পহেলগাম হামলার পর পাকিস্তানিদের যে কোনওভাবেই ভারতে (India) বরদাস্ত করা হবে না, তা ফের স্পষ্ট করা হল কেন্দ্রের তরফে।

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).