6.8 Magnitude Earthquake Jolts Parts Of Pakistan: পাকিস্তানে ভূমিকম্প, মৃত ২ আহত ৬
ভূমিকম্পের জেরে মৃত ২ আহত হয়েছেন ৬ জন
পাকিস্তানে ভূমিকম্প। ভূমিকম্পের পরিমান রিখটার স্কেলে ৬.৮। ঘটনায় মৃত ২ আহত হয়েছেন ৬ জন মানুষ। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত এই ভূমিকম্পের উৎস।পাকিস্তান মিটিওরোলজিক্যাল দফতরের তরফে মিলেছে এই তথ্য।
তবে জুওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল আফগানের জুর্ম শহর থেকে ৪০ কিমি দক্ষিণ পূর্বে । এই ভূমিকম্পে আফগানিস্তানের বেশ কিছু অংশের পাশাপাশি ভারতের দিল্লিতেও এর কম্পন অনূভূত হয়েছে বলে জানানো হয়েছে।
ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে পেশোয়ার, লাহোর, রাওয়ালপিন্ডি,কোয়েটা, কোহাট, দেরা ইসমাইল খানসহ দেশএর আরও বিভিন্ন প্রান্তে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের বিপর্যয় মোকাবিলা দফতরকে দ্রুত উদ্ধারকার্যে নামার জন্য আদেশ দিয়েছেন।
ইএমএসসি র প্রাথমিক রিপোর্টেও উঠে এসেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই রিপোর্টে দাবি করা হয়েছে আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণপূর্বে ৭৭ কিমি দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল।
এদিন ভূমিকম্পের জেরে সাধারন মানুষ নিজেদের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।প্রাথমিককিছু ক্ষয়ক্ষতির খবরও মিলেছে এই ভূমিকম্পের জেরে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)