Russia-Ukraine War: রাশিয়ার যুদ্ধে ইউক্রেনে সাত শিশু সহ ১০২ জনের মৃত্যু, জানাল রাষ্ট্রসংঘ

ইউক্রেনকে হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। স্থলপথে ট্যাঙ্ক, সাজোয়া গাডি়তে সেনা পাঠিয়ে ইউক্রেনকে গুঁড়িয়ে দিতে চাইছে পুতিনের দেশ।

Russia-Ukraine War. (Photo Credits: Twitter)

কিয়েভ, ২৮ ফেব্রুয়ারি: ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। স্থলপথে ট্যাঙ্ক, সাজোয়া গাডি়তে সেনা পাঠিয়ে ইউক্রেনকে গুঁড়িয়ে দিতে চাইছে পুতিনের দেশ। রাশিয়া থেকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় উড়ে আসছে ভয়ানক সব মিশাইল। আর এতে প্রাণ যাচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষের। রাশিয়ার হানার চারদিনের মধ্যে যুদ্ধে ইউক্রেনের ১০২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আছে সাত জন শিশুও।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ (Russia-Ukraine War) থামাতে এবার উদ্যোগী রাশিয়া, ইউক্রেন দুই দেশই। ফলে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেন সেনা। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলতেই বেলারুশ সীমান্তে পৌঁছেছেন ইউক্রেনের প্রতিনিধি দল। আরও পড়ুন: হাতে বন্দুক, রাশিয়ার হাত থেকে দেশকে যুদ্ধের ময়দানে প্রাক্তন মিস ইউক্রেন

দেখুন টুইট

এদিকে, ইউক্রেন এখন থমথমে। নতুন করে কোনও রাশিয়ান হামলার খবর এখন নেই। এর মধ্যে কিয়েভে তুলে নেওয়া হল কার্ফু। যুদ্ধের মাঝে আটকে পড়া বিদেশী পড়ুয়াদের উদ্ধার করতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল ইউক্রেন। কিয়েভে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হল, সেখানকার সব পড়ুয়ারা যেন রেলওয়ে স্টেশনে গিয়ে, সেখান থেকে ইউক্রেন রেলওয়েজের বিশেষ ট্রেনে চড়ে পশ্চিমাংশে যেতে হবে। এদিকে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের (Ukraine) শেইনি শহরে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর উদ্ধার হওয়া ছাত্রছাত্রীদের সেখান থেকে বাসে চাপিয়ে নিয়ে আসা হচ্ছে পোল্যান্ডের বুডোমেরিজ শহরে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement