Mamata Banerjee: ২০২৪ লোকসভায় প্রধানমন্ত্রী মুখ কে? মমতা বললেন এই কথা
বিজেপি (BJP) বিরোধী জোট তৈরিতে অনুঘটকের ভূমিকা পালন করছেন তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে দিল্লি, গোয়া, মুম্বই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
কলকাতা, ১ ডিসেম্বর: বিজেপি (BJP) বিরোধী জোট তৈরিতে অনুঘটকের ভূমিকা পালন করছেন তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে দিল্লি, গোয়া, মুম্বই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। সম-মনোভাবাপন্ন বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলছেন তিনি। তবে মুম্বই সফরের দ্বিতীয় দিনে ২০২৪ লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Elections) প্রধানমন্ত্রীর মুখ কাকে করা হবে সেই প্রশ্নের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট জবাব দেন। তিনি জানান, "কে প্রধানমন্ত্রী হবেন সেটা পরের বিষয়। আগে আমাদের বিজেপিকে হঠাতে হবে। আমারা বিজেপিকে বোল্ড আউট করতে হবে। চিন্তা করবেন না। তারপর স্বাভাবিক নিয়মেই সব ঠিক হয়ে যাবে।"
এখানেই শেষ নয়, মমত বন্দ্যোপাধ্যায় বুধবার কবি-গীতিকার জাভেদ আখতারকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের বিশিষ্টজনদের বৈঠকে হাজির হন। ওই বৈঠকে ছিলেন মহেশ ভাট, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, মেধা পাটকরের মতো ব্যক্তিত্ব। হাজির ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরাও। মমতাকে মুম্বইয়ের বিদ্বজ্জনেরা এক যোগে জানান, বিজেপি-র শাসনে দেশে যখন দুরাশার অন্ধকার নেমেছিল, তখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ই তাঁদের আশার আলো জুগিয়েছে। তাই মমতাই তাঁদের কাছে আশার আলোর প্রতীক। আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে বললেই 'দেশদ্রোহী' তকমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আবেগতাড়িত স্বরা
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনেত্রী স্বরা ভাস্কর বলেন, ‘‘পশ্চিমবঙ্গ খেলা দেখিয়ে দিয়েছে। আমরা তাতে খুশি। কিন্তু আরও বড় লড়াই করতে হবে। কিন্তু নাগরিকদেরও কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এর প্রতিকার কী?’’ বুধবারের বৈঠকে এই প্রশ্ন বার বারই আসে মমতার কাছে। জবাবে মমতা বলেন, ‘‘নাগরিক সমাজ একটি কমিটি বানাক। আপনারা আমাদের দিশা দেখান। শুরুটা মুম্বই থেকেই হোক। যা সাহায্য লাগে, করব। মুম্বই আর কলকতা যদি একসঙ্গে কাজ করে, তবে দিল্লি ভয় পাবে।’’
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)