West Bengal Weather Update: শুক্রে আকাশের মুখ ভার, কালবৈশাখির সঙ্গে চলবে বৃষ্টির আবহাওয়া রাজ্য জুড়ে

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়, বৃষ্টি হবে। শনি এবং রবিবারও বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাষ জারি করা হয়েছে। অর্থাৎ সপ্তাহের শেষেও বজ্রবিদ্যুৎ মেঘের যেমন সঞ্চার হবে। তার সঙ্গেই বৃষ্টি নামবে কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে।

Rain In Kolkata (Photo Credit: ANI/X)

কলকাতা, ১৮ এপ্রিল: বৃহস্পতিবার থেকে রাজ্য বৃষ্টি (West Bengal Weather) শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল গড়িয়ে সন্ধে নামতেই কলকাতার (Kolkata Weather) আকাশ কালো হয়ে আসতে শুরু করে। যার জেরে শহর জুড়ে বৃষ্টির আবহাওয়া নামে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দেখা মেলে। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার সকাল থেকেও রাজ্যের আকাশের মুখ ভার। কলকাতায় মেঘ কেটে রোদ বেরলেও তাপ তেমন নেই। ১৮ এপ্রিল সকালেও আবহাওয়ার পরিবর্তন চোখে পড়ছে রাজ্য জুড়ে।

জানা যাচ্ছে, শুক্রবারও  বজ্রবিদ্যুৎ-সহ মেঘ এবং বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে কলকাতায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ৭ জেলাতেও বৃষ্টির পূর্বাভাষ জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। যার মধ্যে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রামের মত জেলাগুলি রয়েছে।

শুক্রবার কলকাতা-সহ (Todays Weather) দক্ষিণের জেলাগুলিতে ঝড়, বৃষ্টি হবে। শনি এবং রবিবারও বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাষ জারি করা হয়েছে। অর্থাৎ সপ্তাহের শেষেও বজ্রবিদ্যুৎ মেঘের যেমন সঞ্চার হবে। তার সঙ্গেই বৃষ্টি নামবে কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে।

আরও পড়ুন: West Bengal Weather Update: আবহাওয়ার আপডেট; কলকাতায় শুরু হল বৃষ্টি, সঙ্গে হাওয়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে হতে পারে শিলাবৃষ্টিও

সোম এবং মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোম এবং মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়। বুধবার থেকে আকাশ পরিস্কার হতে পারে। অর্থাৎ বুধবার থেকে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা আবার উর্দ্ধমুখী হতে পারে বলে জানানো হয় আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

কলকাতা এবং দক্ষিণবঙ্গের পাশপাশি সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে।

বাংলার পাশাপাশি বিহার (Bihar) এবং ঝাড়খণ্ডেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশায় বৃষ্টি না হলেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বিদ্যুতের  ঝলকানি চোখে পড়তে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement