West Bengal Weather Update: আবহাওয়ার আপডেট; কলকাতায় শুরু হল বৃষ্টি, সঙ্গে হাওয়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে হতে পারে শিলাবৃষ্টিও
আজকের আবহাওয়া (Todays Weather) কেমন থাকবে, সেই পূর্বাভাষ বৃহস্পতি সকালেই জানানো হয়েছিল। সেই অনুযায়ী দুপুর গড়াতেই কালো হয়ে এসেছে রাজ্যের আকাশ। ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। যত সময় বাড়বে এই বৃষ্টির গতি আরও বাড়বে। আকাশের মুখ ভার হওয়ায় ক্রমাগত এই বৃষ্টির রেশ রাজ্যের (West Bengal Weather Update) বিভিন্ন জায়গার সঙ্গে কলকাতাতেও পড়তে শুরু করেছে। কলকাতা শহরে শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে চলছে হাওয়া। কলকাতা-সহ (Kolkata) রাজ্যের বিভিন্ন জায়গায় যে বৃষ্টি শুরু হয়েছে, তার জেরে মাঝ সপ্তাহে মানুষের ভোগান্তি বাড়ছে। সেই ভোগান্তিকে আরও দ্বিগুণ করছে বৃষ্টির সঙ্গী হাওয়া। জানা যাচ্ছে, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বৃষ্টি শুরু হয়েছে, তার মাঝে শিলাবৃষ্টিও (Hailstorm) হতে পারে। অর্থাৎ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক এলাকায়। প্রসঙ্গত আগেই জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে। বজ্রগর্ভ মেঘের সঞ্চারে রাজ্যের আকাশ কালো হয়ে আসবে এবং আগামী ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন সময়ে বৃষ্টি হবে। পূর্বাভাষ অনুযায়ী বৃহস্পতি বিকেল থেকেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।
দেখুন আবহাওয়ার পূর্বাভাষে কী জানা যাচ্ছে...
Kolkata and West Bengal Weather Alert: massive thunderstorms approaching kolakata and parts of West Bengal. Intense rainfall with winds possible with isolated hailstorms. Please remain updated with latest forecast and stay safe.. pic.twitter.com/KESJ3e6VjD
— All India Weather (@pkusrain) April 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 05:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

