WB Weather Update: আরও নামল পারদ, জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে

আরও নামল তাপমাত্রার (Temperature)পারদ। কলকাতায় (Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে চলছে ঠান্ডা বাতাস। তাই সকাল থেকেই শীতের আমেজ বেশ বোঝা যাচ্ছে। নভেম্বরের শুরুতেই ব্যাট হাতে তৈরি শীত।

শীত (প্রতীকী ছবি: PTI)

কলকাতা, ৮ নভেম্বর: আরও নামল তাপমাত্রার (Temperature)পারদ। কলকাতায় (Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে চলছে ঠান্ডা বাতাস। তাই সকাল থেকেই শীতের আমেজ বেশ বোঝা যাচ্ছে। নভেম্বরের শুরুতেই ব্যাট হাতে তৈরি শীত।

বৃহস্পতিবার থেকেই নামতে শুরু করে পারদ। আবহাওয়া দফতর (IMD) আগেই জানিয়েছিল, এবার জাঁকিয়ে শীত (Winter) পড়বে, আর তা চলবে বেশিদিন। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই। আগামী ৩ থেকে ৪ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে। রাতে ও সকালে শীতের আমেজ এলেও দিনের বেলায় উধাও হচ্ছে ঠান্ডা ভাব। কয়েকটি জেলায় তাপমাত্রা বেশ কমেছে। পশ্চিম বর্ধমানের অনেক এলাকায় এলাকায় তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আরও পড়ুন: 5 Killed At Tapan: দক্ষিণ দিনাজপুরের তপনে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে খুন!

আবহাওয়া দপ্তরের খবর বলছে, আগামী কয়েকদিনে পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা আরও ৫ ডিগ্রি নেমে যাবে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ও তামিলনাড়ু উপকূলে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মৌসম ভবন জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বের অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement