Boat Capsize: মহানন্দা নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত পরিবারপিছু ২ লাখ টাকা প্রদান রাজ্য সরকারের

মঙ্গলবার মালদহের চাঁচোলে নৌকাডুবিতে মৃত ব্যক্তিদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করে রাজ্যসরকার। মোট মৃতের সংখ্যা ৯। এর মধ্যে ৬ জন মালদহের বাসিন্দা। একজন উত্তর দিনাজপুর ও আর ২ জন বিহারের বাসিন্দা। এদিন রাজ্যমন্ত্রী মহম্মদ ঘুলাম রাব্বানি মৃতের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন।

প্রতীকী ছবি (Photo: ANI)

মালদহ, ৮ অক্টোবর: মঙ্গলবার মালদহের চাঁচোলে নৌকাডুবিতে মৃত ব্যক্তিদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করে রাজ্যসরকার। মোট মৃতের সংখ্যা ৯। এর মধ্যে ৬ জন মালদহের বাসিন্দা। একজন উত্তর দিনাজপুর ও আর ২ জন বিহারের বাসিন্দা। এদিন রাজ্যমন্ত্রী মহম্মদ ঘুলাম রাব্বানি মৃতের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন।

মালদহের (Malda) চাঁচোলে (Chanchal ) বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারান অনেকে। বৃহস্পতিবার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর ঘাট এলাকায় একটি বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা দেখার জন্য মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর, মল্লিকপাড়া এলাকার প্রায় শ' খানেক বাসিন্দা নৌকায় করে মুকুন্দপুর ঘাটের উদ্দেশে রওনা দিয়েছিল। মহানন্দার মাঝামাঝি নৌকাটি জলে তলিয়ে যায়। বেশিরভাগ সাঁতরে পাড়ে উঠে আসেন৷ পরে ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়। এরপর ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আরও পড়ুন, পাঁশকুড়া তৃণমূল নেতা খুনে বিজেপিকে দায়ী করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

নৌকায় কারো কাছে লাইফ জ্যাকেট ছিল না। ফলে দুর্ঘটনা এত বড় রূপ নেয়। বর্ষায় নদীর জল বেশি থাকায় বিপর্যয় আরো বৃদ্ধি পায়। ঘটনার খবর পেয়ে মালদহের জেলাশাসক কৌশিক ভট্টাচার্য সেদিন ঘটনাস্থলে আসেন। যান তৃণমূল নেত্রী মৌসম বেনজির নুর। নিখোঁজ যাত্রীদের খোঁজে সন্ধ্যেয় ডুবুরি নামানো হয়েছিল। রাতে তল্লাশি বন্ধ থাকে। তা নিয়ে যাত্রীদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়ায়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement