Abhishek Banerjee: সার্জিকাল স্ট্রাইক নয়, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের দাবিতে কেন্দ্রকে চাপ অভিষেক বন্দ্য়োপাধ্যায়

তৃণমূলের অঘোষিত নম্বর টু নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের দাবি তুললে

Abhishek Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৭ এপ্রিল: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোক, হতাশ, ক্ষোভ। পেহলাগামে জঙ্গি হামলার পর পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবি উঠছে দেশজুড়ে। এরই মাঝে তৃন। এদিন এক্স প্ল্যাটফর্মে সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee) লিখলেন, " গত কয়েক দিন ধরে আমি মুলধারার মিডিয়ার কভারেজ ভালভাবে ফলো করছি। পহেলগামে জঙ্গি হানা, নজিরবিহীন সন্ত্রাসের ঘটনায় দেশের সুরক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে গভীর তদন্ত না করে, কোনও একটা বিশেষ রাজনৈতিক দলের সুবিধা করে দেবে এমনভাবে পুরো ঘটনার বর্ণনা করা হচ্ছে। এখন এসব সংকীর্ণ রাজনীতি করার বদলে, সময় এসেছে সরাসরি ইস্যুটির মোকাবিলা করার। সমাধানটা একেবারে করতে হবে, সবার জন্য করতে হবে। এখন পাকিস্তানকে শুধু আরও সার্জিকাল স্ট্রাইকের মাধ্যমে, বা প্রতীকী হুমকি দিয়ে জবাব নয়, সরাসরি ওদের উচিত শিক্ষা দিতে হবে। পাকিস্তানকে ওদের ভাষাতেই কড়া জবাব দিতে হবে, এবং পাক অধিকৃত কাশ্মীর (PoK) পুনরুদ্ধারের সময় এসেছে গিয়েছে।"

আরও পড়ুন-'দোষীদের কড়া জবাব দেওয়া হবে' মোদীর মান কি বাতে উঠে এল পহেলগাম প্রসঙ্গ

পেহলগামে জঙ্গি হামলার জবাব নিয়ে কী বললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়

 

এই ইস্যুতে মোদী সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাহুল গান্ধী

পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় তথাকথিত মূলধারার মিডিয়ায় কভারেজ নিয়ে প্রশ্নে দেশের বিরোধী নেতারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছিলেন, দেশের সব বিরোধী দলেরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে। মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে যে সিদ্ধান্তই নিক বিরোধী দলেরা পাশে আছে বলে কংগ্রেসের শীর্ষ নেতা তথা রাহুল গান্ধী জানিয়েছেন। তবে জবাব, পাকিস্তানের ওপর হামলার দাবির সঙ্গে বিরোধী দলগুলি পহেলগামে নিরাপত্তা ব্যবস্থার গাফলতি নিয়েও সরব হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে পহেলগাম জঙ্গি হানায় নিরাপত্তা ব্যবস্থার গাফলতি নিয়ে প্রশ্ন করছেন বিরোধী দলের নেতারe।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement