Mamata Banerjee: শাহরুখ খানকে ফাঁসানো হয়েছে, মুম্বইয়ে দাঁড়িয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ড্রাগ কাণ্ডে গ্রেফতারির পর থেকেই মুম্বই রাজনীতিতে ঝড় চলছে। শাহরুখ খানের বিরুদ্ধে চক্রান্ত করেই এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে মহারাষ্ট্রে বিজেপি বিরোধীদের অভিযোগ।
মুম্বই, ১ ডিসেম্বর: শাহরুখ খানের (Sharukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)-কে ড্রাগ কাণ্ডে গ্রেফতারির পর থেকেই মুম্বই রাজনীতিতে ঝড় চলছে। শাহরুখ খানের বিরুদ্ধে চক্রান্ত করেই এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে মহারাষ্ট্রে বিজেপি বিরোধীদের অভিযোগ। এবার মুম্বইয়ে সিভিল সোসাইটি সদস্যদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ বললেন, শাহরুখ খান চক্রান্তের শিকার। মুম্বইয়ে বিলাসবহুল প্রমোদতীরে থেকে আরিয়ান খানকে ড্রাগ কাণ্ডে গ্রেফতারির পর থেকেই যে অভিযোগটা বারবার করছে এনসিপি, শিবসেনা, কংগ্রেস নেতারা। শাহরুখ খানের সঙ্গে মমতার সম্পর্ক দারুণ। তবু এতদিন বিরোধীরা মুখ খুললেও, মমতা আরিয়ান কাণ্ডে চুপ ছিলেন। এবার একেবারে মুম্বইয়ে দাঁড়িয়ে কিং খানের পাশে দাঁড়ালেন মমতা।
২ দিনের সফরে বর্তমানে মুম্বইতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ভব-পুত্র আদিত্যর সঙ্গে দেখা করে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করেন। যেখানে সাংবাদিকদের পাশাপাশি বলিউডের একাধিক ব্যক্তিত্ব হাজির হন। জাভেদ আখতারকে পাশে নিয়ে বলিউড ব্যক্তিত্ব এবং বিদ্বজনদের ওই সভায় লেখিকা শোভা দে, অভিনেত্রী স্বরা ভাস্করদের (Swara Bhasker)একাধিক প্রশ্নের উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই সভায় হাজির হন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যসচিবও। আরও পড়ুন: '২ নয় আমার ৩ সন্তান', বৈশাখী-কন্যা রিলিনার বাবাও তিনি, বললেন শোভন চট্টোপাধ্যায়
দেখুন ফেসবুক
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়ে কাযত আবেগতাড়িত হয়ে পড়েন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি অভিযোগ করেন, বর্তমানে শিল্পীদের কণ্ঠরোধ করা হচ্ছে। কেউ যদি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাঁকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বার বার। এই এই ধরনের কাজ করা হবে। কেন দেশের মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হবে বলে প্রশ্ন তোলেন স্বরা।