Nodakhali Blast: নোদাখালিতে বাজি কারখানায় বিস্ফোরণ হল কী করে!

বুধবার সকালে বিকট শব্দে ঘুম ভেঙে গেল দক্ষিণ ২৪ পরগনার বজবজ-২ ব্লকের নোদাখালি (Nodakhali) থানার মোহনপুর এলাকার বাসিন্দাদের। কারণ এলাকার বাজি কারখানায় বিস্ফোরণ (Explosion)।

Blast (Photo Credits: Pixabay)

কলকাতা, ১ ডিসম্বর: বুধবার সকালে বিকট শব্দে ঘুম ভেঙে গেল দক্ষিণ ২৪ পরগনার বজবজ-২ ব্লকের নোদাখালি (Nodakhali) থানার মোহনপুর এলাকার বাসিন্দাদের। কারণ এলাকার বাজি কারখানায় বিস্ফোরণ (Explosion)। জানা গিয়েছে, এই বিস্ফোরণে তিন জনের মৃ্ত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে বেশ কয়েকটি বাড়ির জানলার কাচও ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান নোদাখালি থানার অফিসার। পরে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ যান সেখানে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগেই মোহনপুরের বাসিন্দা অসীম পাড়ার মধ্যেই বাজি কারখানা চালু করেন। এলাকার মানুষের তুমুল আপত্তি সত্ত্বেও সেই কারখানা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কারখানায় প্রচুর বারুদ মজুত করে রাখা ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আরও পড়ুন:  '২ নয় আমার ৩ সন্তান', বৈশাখী-কন্যা রিলিনার বাবাও তিনি, বললেন শোভন চট্টোপাধ্যায় 

বুধবার সকালে আচমকা ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার চাল উড়ে যায়। আশেপাশের কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আগুনে পুড়ে মৃত্যু হয় কারখানা মালিক অসীম-সহ তিন জনের। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।

অন্যদিকে, প্রতিবেদশীদের দাবি, বিস্ফোরণের সময়ে ঘরে ছিল মোট ৫ জন। ফলে আর দুজনের এখনও কোনও খবর নেই। জানা যাচ্ছে, বাজি তৈরি হতো ওই বাড়িতে। ফলে বাড়িটিতে বিপুল পরিমাণ বারুদ মজুত ছিল বলে মনে করা হচ্ছে। সেই বারুদের বিস্ফোরণেই এতবড় ঘটনা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement