Ranu Mondal Will Sing For Hindi Movie: ফের লাইমলাইটে! এবার ধীরজ মিশ্রর সিনেমায় গান গাইবেন রাণু মণ্ডল

ফের লাইমলাইটে রাণু মণ্ডল (Ranu Mandal)। আবারও তিনি হিন্দি সিনেমায় গান গাইছে চলেছেন। সোশাল মিডিয়ায় সেই খবর নিজেই দিয়েছেন রাতারাতি তারকা হয়ে যাওয়া রানাঘাটের রাণু। রকেটের গতিতে উত্থান হয়েছিল তাঁর। কিন্তু ছন্দপতন হতেও বেশি সময় লাগেনি। হারিয়ে যান রাণু, আবারও ফেরেন স্টেশনে। কিন্তু আবারও লাইমলাইটে ফিরতে চলেছেন। ধীরজ মিশ্রর (Dhiraj Mishra) সঙ্গে এবার কাজ করতে চলেছেন তিনি।

রানু মণ্ডল (Photo Credits: Video Screengrab/ realhimesh/ Instagram)

ফের লাইমলাইটে রাণু মণ্ডল (Ranu Mandal)। আবারও তিনি হিন্দি সিনেমায় গান গাইছে চলেছেন। সোশাল মিডিয়ায় সেই খবর নিজেই দিয়েছেন রাতারাতি তারকা হয়ে যাওয়া রানাঘাটের রাণু। রকেটের গতিতে উত্থান হয়েছিল তাঁর। কিন্তু ছন্দপতন হতেও বেশি সময় লাগেনি। হারিয়ে যান রাণু, আবারও ফেরেন স্টেশনে। কিন্তু আবারও লাইমলাইটে ফিরতে চলেছেন। ধীরজ মিশ্রর (Dhiraj Mishra) সঙ্গে এবার কাজ করতে চলেছেন তিনি।

মঙ্গলবার নিজের ফেসবুক হ্যান্ডেলে অতীন্দ্র চক্রবর্তী একটি ভিডিয়ো পোস্ট করে। আসলে সেটি রাণু মণ্ডলের একটি ভিডিয়ো। ভিডিয়োতে রাণু জানান, ধীরজ মিশ্রর প্রথম রোম্যান্টিক ছবি 'সীতামগর' এবং দেশাত্মবোধক সিনেমা 'সরোজিনী'তে তিনি গান গাইবেন। পাশাপাশি তাঁর আবেদন যে সম্মান এবং ভালোবাসা তিনি পেয়েছিলেন, সেই ভালোবাসা আগামীতেও চান তিনি। আরও পড়ুন: 'Islam Zindabad' Video Goes Viral: ফের একবার বাংলাদেশের 'ইসলাম জিন্দাবাদ' ভিডিও কলকাতার বলে দাবি, মধু পূর্ণিমা কিশ্বরের টুইটের ভিত্তিতে কড়া ব্যবস্থা কলকাতা পুলিশের

অতীন্দ্র ফেসবুকে ওই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "বাংলার কোকিলা রানু মন্ডল জি পেরেছেন। ধীরজ মিশ্র জি'র সঙ্গে রানু দিদি আবার ফিরছেন। ধীরজ মিশ্রর প্রথম রোম্যান্টিক ছবি 'সীতামগর' ও দেশাত্মবোধক সিনেমা 'সরোজিনী'তে গান গাইবেন রাণু মণ্ডল। আশা করি আবার সেই একই ভালোবাসা পাবেন দিদি।"

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement