WB Assembly Elections 2021: ‘আমাকে ২৪ ঘণ্টা প্রচার করতে দেয়নি, এর বিচার মা বোনেরা করবে’
ধূপগুড়ির সভা থেকে বিজেপিতে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাস, ধর্মশালা করে দিয়েছি। সব উদ্বাস্তু ভাইবোনদের বলছি, আপনাদের এনআরসি করতে দেব না।
ধূপগুড়ি, ১৪ এপ্রিল: ধূপগুড়ির সভা থেকে বিজেপিতে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাস, ধর্মশালা করে দিয়েছি। সব উদ্বাস্তু ভাইবোনদের বলছি, আপনাদের এনআরসি করতে দেব না। এনপিআর, সিএএ করতে দেব না. রাজবংশী বোর্ড হয়েছে। আমরা ভোরের আলো ইকো ট্যুরিজম প্রজেক্ট করেছি। সাফারি পার্ক হয়েছে। বানারহাটে কলেজ হয়েছে। রেশন বিনামূল্যে পাচ্ছেন। তৃণমূলকে ভোট দিয়ে জেতালে সামনে রেশন বিনামূল্যে আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাব। আমার একটা পা চোট করে দিয়েছে। আর এক পা নিয়ে আমি ছুটে বেড়াচ্ছি। মা বোনেদের দুই পায়ের জোরে আমি প্রচারে ন। আমি অমিত শাহ নই জলপাইগুড়িতে এক কথা দার্জিলিংয়ে এক কথা আবার বনগাঁয়ে গিয়ে আর এক কথা বলব। নরেন্দ্র মোদি ও অমিত শাহ শুধু মিথ্যে কথা বলে।” আরও পড়ুন-West Bengal Weather Update: বছর শেষ ও নববর্ষে রাজ্যে মারকাটারি গরম, বৃষ্টির দেখা নেই
“কেন্দ্র বন্ধ চা বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েও করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ৫০টি বন্ধ চা বাগান খুলেছে। ৭২ ঘণ্টা শীতলকুচিতে যেতে দেয়নি। গতকাল আমার প্রচারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এর বিচার মা বোনেরা আপনাদের কাছে চাই। আপনারা জানেন, বিজেপি দাঙ্গা করে, খুন করে মিথ্যেকথা বলে। কালকে অমিত শাহ পাহাড়ে গিয়ে বলে এসেছে এনআরসি তো আমি চাইনি। অসমে ভোট হয়ে যেতেই ফের ডিটেনশন ক্যাম্পের নোটিস দিতে শুরু করেছে। আমি বলে রাখি, বাংলায় এনপিআর, এনআরসি, সিএএ হতে দেব না। মনে রাখবেন আমি চোরের চৌকিদার নই, আমি আপনাদের পাহারাদার। একদিন দরকার হয় পান্তাভাত খাবেন, তবু ভোটারলিস্টে নামটা রাখবেন। মা বোনেরা আমার সোনার বাংলা তৈরি করবে। আমার বাংলার মা বোনেরা বাংলাকে রক্ষা করবে, ভারতকে রক্ষা করবে। যে রাঁধে সে চুলও বাঁধে। সব ভোট জোড়াফুলের।”
“আমরা গুলি চাই না। আমরা হত্যা চাই না। আমরা বিচার চাই। যারা গুলি করে মেরেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। ভোট শেষ হলেই সরকার কাজ শুরু করবে। সিআইডিকে বলেছি লক্ষ্য রাখতে। ছেড়ে কথা বলব না। মানুষের সঙ্গে অন্যায় হয়েছে। গণহত্যা করেছে সিআরপিএফ জওয়ান। এটা জেনোসাইড। এভাবে গুলি করা যায় না। যাইহোক বিপদের সময় এদের পাশে দাঁড়িয়ে যা যা করার আমি করব। বিজেপিকে মাঠের বাইরে বের করে দেওয়া হবে।”
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)