Mamata Banerjee: দ্রুত পাঞ্জাব এবং হরিয়ানা যেতে চান মমতা ব্যানার্জি

বাংলায় ঐতিহাসিক জয়ের পর ত্রিপুরা, অসমের পর বিহারেও শক্তি বাড়াচ্ছে তৃণমূল। এবার চোখ পঞ্জাব, হরিয়ানায়। তৃণমূল কংগ্রেস (TMC) যে শক্তি বাড়াতে কতটা বদ্ধপরিকর তা দিল্লিতে দাঁড়িয়ে আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Luizinho Faleiro With Mamata Banerjee (Photo Credit: Twitter)

কলকাতা, ২৩ নভেম্বর:  বাংলায় ঐতিহাসিক জয়ের পর ত্রিপুরা, অসমের পর বিহারেও শক্তি বাড়াচ্ছে তৃণমূল। এবার চোখ পঞ্জাব, হরিয়ানায়। তৃণমূল কংগ্রেস (TMC) যে শক্তি বাড়াতে কতটা বদ্ধপরিকর তা দিল্লিতে দাঁড়িয়ে আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দিল্লিতে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, দ্রুত পাঞ্জাব এবং হরিয়ানা যেতে চান। মমতার কথায়, ‘‘হরিয়ানা-পাঞ্জাব এখান থেকে খুব বেশি দূরে নয়। আপনারা যত দ্রত বলবেন, তত দ্রুতই হরিয়ানা-পাঞ্জাবে আমি যাব।’’

বাইরে দাঁড়ানো জনতার উদ্দেশে তাঁর বক্তব্য, ‘‘আপনাদের অনেক ধন্যবাদ এত কষ্ট করে এখানে এসেছেন বলে। একই সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাব দেশের মঙ্গলের জন্য বিজেপি-কে হারানোর মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য। সব রাজ্যকে নিয়েই আমি এগোতে চাই।’’আরও পড়ুন: বিজেপিকে পরাস্ত করতে পারেন মমতাই, তৃণমূলে যোগ দিয়ে বললেন অশোক তনওয়ার

অন্যদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (Biplab Dev) কুরুচিকর ভাষায় আক্রমণের বিরুদ্ধে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে এফআইআর দায়ের হলো ত্রিপুরায়। সোহেল রানা নামে এক বিজেপি নেতা অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত ২০ নভেম্বর ত্রিপুরায় নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ফিরহাদ। মানহানিকর শব্দ ব্যবহার করেছেন কলকাতার মুখ্য পুরপ্রশাসক। তার মধ্যে রয়েছে, তুইতোকারি করা, কুয়োর ব্যাঙ বলা, জুমলাবাজ, দালাল-এর মতো অশ্রাব্য শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। অভিযোগকারী বিজেপি নেতার দাবি, ফিরহাদ জনসভা থেকে বলেন, তুই এখানে আমায় মারলে ওখানে পাঁচ মিনিটে পাঁচটা মারব।

মন্ত্রীর এমন শব্দ ব্যবহারে রাজ্যের শান্তি নষ্ট হচ্ছে বলে দাবি বিজেপি নেতার। প্রসঙ্গত, খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে জামিন দিয়েছে আদালত। সায়নীকে জামিন দিয়েছে আগরতলা আদালত। ত্রিপুরা পুলিশ (Tripura Police) সায়নীকে দু দিনের জন্য হেফাজতে চেয়েছিল। কিন্তু ত্রিপুরা পুলিশের সেই আবেদনে সাড়া দেয় নি আগরতলা আদালত। জামিন পাওয়ার পর আদালত থেকে বের হয়ে সায়নী বলেন, ''এভাবে আমায় দমানো যাবে না। আমার বিরুদ্ধে সব অভিযোগ একেবারে ভিত্তিহীন।"

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement