Kolkata: জোড়াবাগানে ৯ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ

জোড়াবাগানে (Jorabagan) ৯ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের (Murder) অভিযোগ। শোভাবাজার থেকে জোড়াবাগানে মামার বাড়িতে বেড়াতে এসেছিল ৯ বছরের ওই নাবালিকা। গতকাল রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। জোড়াবাগান থানায় মিসিং ডায়রি করে পরিবার। আজ সকালে স্থানীয়রা একটি বহুতলের সিঁড়িতে বালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁদের দাবি, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নাবালিকাকে খুন করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই লালবাজার থেকে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থানে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা, এসেছে ফরেন্সিক টিমও। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতা, ৪ ফেব্রুয়ারি: জোড়াবাগানে (Jorabagan) ৯ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের (Murder) অভিযোগ। শোভাবাজার থেকে জোড়াবাগানে মামার বাড়িতে বেড়াতে এসেছিল ৯ বছরের ওই নাবালিকা। গতকাল রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। জোড়াবাগান থানায় মিসিং ডায়রি করে পরিবার। আজ সকালে স্থানীয়রা একটি বহুতলের সিঁড়িতে বালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁদের দাবি, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নাবালিকাকে খুন করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই লালবাজার থেকে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থানে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা, এসেছে ফরেন্সিক টিমও। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টার খবর অনুযায়ী, জোড়াবাগানে মামা বাড়িতে বেড়াতে এসেছিল ওই নাবালিকা। বুধবার রাত পৌনে ৮টা থেকেই নিখোঁজ ছিল সে। এরপরই আজ জোড়াবাগান থানার পাঁপড় গলিতে ওই বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। তার শরীর অর্ধ বিবস্ত্র অবস্থায় ছিল বলে জানা গেছে। পাশাপাশি আঘাতের চিহ্নও মিলেছে শরীরে। আরও পড়ুন: Mamata Banerjee On State Budget: আগামী কাল বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী, কিন্তু কেন?

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে যৌন নির্যাতন (Rape) চালানোর পর ৯ বছরের নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। নাবাবিকার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement