Kolkata: লাদাখে শহিদ রাজ্যের বাসিন্দা ২ জওয়ানের পরিবারকে আর্থিক সাাহায্য ও চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

লাদাখের গালওয়ান উপত্যকায় (Galwan Valley) ভারত-চিন সেনার সংঘর্ষে (India-China Face-Off) নিহত হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। সেই তালিকায় রয়েছেন রাজ্যের বাসিন্দা দুই জওয়ান। বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা রাজেশ ওরাং ও আলিপুরদুয়ারের বিন্দীপাড়ার বাসিন্দা বিপুল রায়। এই দুই জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। এছাড়াও শহিদ দুই জওয়ানের পরিবারকে এককালীন ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: ANI)

কলকতা, ১৭ জুন: লাদাখের গালওয়ান উপত্যকায় (Galwan Valley) ভারত-চিন সেনার সংঘর্ষে (India-China Face-Off) নিহত হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। সেই তালিকায় রয়েছেন রাজ্যের বাসিন্দা দুই জওয়ান। বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা রাজেশ ওরাং (Sepoy Rajesh Orang) ও আলিপুরদুয়ারের বিন্দীপাড়ার বাসিন্দা বিপুল রায় (Bipul Roy)। এই দুই জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। এছাড়াও শহিদ দুই জওয়ানের পরিবারকে এককালীন ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

টুইটে মমতা ব্যানার্জি লেখেন, "দেশ শোকগ্রস্ত পরিবারের ও জওয়ানদের সর্বোচ্চ ত্যাগের ক্ষতিপূরণ দিতে পারে না। এই কঠিন সময়ে আমাদের মাটির পুত্রদের পাশে দাঁড়িয়েছি। এই বিষয়ে, আমরা মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেব।" তিনি লেখেন, "গালওয়ানে শহিদ বীর পুরুষদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শহিদ জওয়ানদের মধ্যে দু'জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁরা হলেন-সিপাহী রাজেশ ওরাং এবং বিপুল রায়।" আরও পড়ুন: Narendra Modi on India-China Face-Off: ভারত শান্তি চায়, কিন্তু উস্কানি দিলে যে কোনও উপায়ে জবাব দেওয়ার জন্য সক্ষম, চিনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রাজেশ বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা। ৫ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। এরপর থেকেই তিনি লাদাখে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে তাঁর মৃত্যুর খবর সেনার তরফে ফোন করে জানানো হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement