Kolkata: ৩০ জুন পর্যন্ত রাজ্যে বন্ধ থাকছে স্কুল, কলেজ

পশ্চিমবঙ্গে সব সরকারি, সাহায্যপ্রাপ্ত স্কুল (Schools), সরকারি, বেসরকারি কলেজ (College) ও বিশ্ববিদ্যালয় ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের প্রশাসনিক অফিসগুলি খোলা যাবে। আজ সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)। শিক্ষা সচিব মণীশ জৈন শনিবার রাতেই বিজ্ঞপ্তি জারি করে সব উপাচার্যদের এ কথা জানিয়েছেন। এই সময়কালে হস্টেলগুলিও বন্ধ থাকবে।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

কলকাতা, ৩১ মে: পশ্চিমবঙ্গে সব সরকারি, সাহায্যপ্রাপ্ত স্কুল (Schools), সরকারি, বেসরকারি কলেজ (College) ও বিশ্ববিদ্যালয় ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের প্রশাসনিক অফিসগুলি খোলা যাবে। আজ সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)। শিক্ষা সচিব মণীশ জৈন শনিবার রাতেই বিজ্ঞপ্তি জারি করে সব উপাচার্যদের এ কথা জানিয়েছেন। এই সময়কালে হস্টেলগুলিও বন্ধ থাকবে।

তিনি জানান, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। পরীক্ষার্থীদের পরতে হবে মাস্ক, ব্যবহার করতে হবে স্যানিটাইজার| দূরত্ববিধি মানা বাধ্যতামূলক। আম্ফানের কারণে কাজে ব্যাঘাত ঘটেছে। আম্ফান বিধ্বস্ত জেলাগুলিতে কতগুলি স্কুলে পরীক্ষা নেওয় হবে তা দেখা হচ্ছে।

আরও পড়ুন: Kolkata: সোমবার থেকে নামছে না বেসরকারি বাস, ভাড়া বৃদ্ধির নিয়ে সিদ্ধান্ত সরকারের ঘাড়ে ছাড়লেন বাস মালিকরা

তিনি জানান, ছাত্র-থাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী ও সশ্লিষ্ট সকলকে সুস্থ রাখা আমাদের কাছে অগ্রাধিকার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে একজন করে বেঞ্চে বসিয়ে পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়েও ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement