ED On Priyadarshini: বিদেশে বেআইনি লেনদেন, ইডি-র নজরে এবার ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেভাগেই শাসক বিরোধীর তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিরোধী বিজেপির দিকে। এদিকে তারপর থেকেই কেন্দ্রের তৎপরতায় সিবিআইয়ের আনাগোনা বেড়েছে। রবিবারের বারবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় সিবিআই। জিজ্ঞাসাবাদের কেন্দ্রবিন্দু ছিলেন অভিষেকের স্ত্রী। এবার সেই তালিকায় চলে এলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী (Priyadarshini)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের অসঙ্গতির অভিযোগ এনেছে।

ফিরহাদ হাকিমের পরিবার (Photo Credits: Facebook)

কলকাতা, ২২ ফেব্রুয়ারি: রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেভাগেই শাসক বিরোধীর তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিরোধী বিজেপির দিকে। এদিকে তারপর থেকেই কেন্দ্রের তৎপরতায় সিবিআইয়ের আনাগোনা বেড়েছে। রবিবারের বারবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় সিবিআই। জিজ্ঞাসাবাদের কেন্দ্রবিন্দু ছিলেন অভিষেকের স্ত্রী। এবার সেই তালিকায় চলে এলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী (Priyadarshini)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের অসঙ্গতির অভিযোগ এনেছে। জানা গেছে, ইডির কর্তারা প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়েই তলবের নোটিস দিয়ে এসেছেন। এই সপ্তাহেই তদন্তকারীদের মুখোমুখি হতে হবে প্রিয়দর্শিনীকে। আরও পড়ুন-Taimur Memes Flood Twitter: তৈমুরের জনপ্রিয়তা সংকটে, সইফ করিনার দ্বিতীয় সন্তান জন্মের পরেই নেটদুনিয়ায় কানাকানি

যদিও নোটিসের বিষয়টি যে তাঁর অগোচরে রয়েছে তা সাংবাদিকদের জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,“এই বিষয়ে আমি কিছু জানি না। এবং এখনও পর্যন্ত কিছু শুনতে পাইনি।”এদিকে ইডি-র সূত্র জানাচ্ছে, প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার গত কয়েক বছরে একাধিকবার বিদেশে গিয়েছেন। তাঁর হাত দিয়েই টাকা পাচার হতে পারে বিদেশে। এক বিদেশি অভিনেত্রীর সঙ্গেও যোগাযোগ রয়েছে ইয়াসির হায়দারের। সেকারণেই প্রিয়দর্শিনীর ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। এনিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদও করা হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement