Taimur Memes Flood Twitter: তৈমুরের জনপ্রিয়তা সংকটে, সইফ করিনার দ্বিতীয় সন্তান জন্মের পরেই নেটদুনিয়ায় কানাকানি
রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিলেন করিনা কাপুর খান। সংসারে নতুন অতিথি আসায় খুশির হাওয়া বইছে পতৌদি ও কাপুর পরিবারে। চতুর্থবারের জন্য বাবা হতে পেরে খুশি সইফ আলি খান পতৌদিও। একইভাবে দাদা হয়েছে, তার ভাই এসেছে। খবর পেয়ে উত্তেজনায় ফুটছে ছোট্ট তৈমুর (Taimur)। সকাল সকাল মা ও ছোট ভাইকে দেখতে হাসপাতালে পৌঁছে যায় তৈমুর। বলিউডে পতৌদি ও কাপুর পরিবারের বন্ধুবান্ধবরা এই খবরে একের পর এক শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় সইফ করিনার অনুরাগীরাও রয়েছেন।
রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিলেন করিনা কাপুর খান। সংসারে নতুন অতিথি আসায় খুশির হাওয়া বইছে পতৌদি ও কাপুর পরিবারে। চতুর্থবারের জন্য বাবা হতে পেরে খুশি সইফ আলি খান পতৌদিও। একইভাবে দাদা হয়েছে, তার ভাই এসেছে। খবর পেয়ে উত্তেজনায় ফুটছে ছোট্ট তৈমুর (Taimur)। সকাল সকাল মা ও ছোট ভাইকে দেখতে হাসপাতালে পৌঁছে যায় তৈমুর। বলিউডে পতৌদি ও কাপুর পরিবারের বন্ধুবান্ধবরা এই খবরে একের পর এক শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় সইফ করিনার অনুরাগীরাও রয়েছেন। তবে মজার বিষয় হল, পাপারাৎজিদের পাখির চোখ তৈমুরের কী এবার জনপ্রিয়তা কমবে? এনিয়ে বেশি চিন্তিত নেটিজেনদের বৃহদাংশ।
কেউ লিখেছেন তৈমুরের জনপ্রিয়তা বিপদে রয়েছে। এবার কমবে তৈমুরের জনপ্রিয়তা। কীভাবে জনপ্রিয়তা ধরে রাখতে হয় তা দাদা হিসেবে ছোট ভাইকে শেখাবে তৈমুর। পতৌদি পরিবারের সম্পত্তির কতটা ভাগ তার কপালে জুটবে তৈমুর এখন সেসব নিয়েই ভাবনা চিন্তা করছে। রবিবার দিন তৈমুরের পর করিনা ও সদ্যোজাতকে দেখতে হাসপাতালে পৌঁছান রণধীর কাপুর। নতুন অতিথির আগমনে নাতি তৈমুর ও জামাই সইফ যে ভীষণ খুশি তা তিনিই সংবাদকর্মীদের জানান। আরও পড়ুন-WB Assembly Elections 2021: নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধনে সোমবার ফের রাজ্যে নরেন্দ্র মোদি, করলেন বাংলায় টুইট
Kareena Kapoor and Saif Ali Khan blessed with a new baby.
Taimur teaching him how to handle fame: pic.twitter.com/mME3T1QfDh
— Anvay (@couchpotao_) February 21, 2021
#SaifAliKhan #KareenaKapoorKhan are Blessed with baby boy..
Meanwhile Taimur😁 pic.twitter.com/2yPskxQ2qQ
— Umang Mishra (@UmangMi04647171) February 21, 2021
উল্লেখ্য, বছর চারেক আগে তৈমুরের জন্মের পর তার নামকরণ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। সেবার পাপারাৎজিদের নজর থেকে তৈমুরকে দূরে রাখতে পারেননি সইফ করিনা। তবে শোনা যাচ্ছে, এবার নাকি ছোট ছেলেকে ছবি শিকারিদের নাগালের বাইরে রাখতে বিরুষ্কার পথ অবলম্বন করবেন তাঁর। তবে কতটা শেষপর্যন্ত সফল হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
(The above story first appeared on LatestLY on Feb 22, 2021 10:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

