Local Train Cancelled: বাতিল হচ্ছে শতাধিক ট্রেন, ভোগান্তির মুখে শিয়ালদহগামী যাত্রীরা

কাল থেকে শিয়ালদহ মেন লাইনের যাত্রীরা দুর্ভোগে পড়তে পারেন। আজ থেকে টানা ৮ দিন কম থাকবে ট্রেন। শিয়ালদহ মেন শাখায় এই ৮ দিনে ৩০০-রও বেশি ট্রেন বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, জানানো হয়েছে অটোম্যাটিক সিগন্যালিংয়ের জন্য কাজ চলবে।

লোকাল ট্রেন (প্রতীকী ছবি:PTI)

কলকাতা, ৯ ফেব্রুয়ারি: কাল থেকে শিয়ালদহ (Sealdah) মেন লাইনের যাত্রীরা দুর্ভোগে পড়তে পারেন। আজ থেকে টানা ৮ দিন কম থাকবে ট্রেন। শিয়ালদহ মেন শাখায় এই ৮ দিনে ৩০০-রও বেশি ট্রেন বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, জানানো হয়েছে অটোম্যাটিক সিগন্যালিংয়ের (Automatic Signalling) জন্য কাজ চলবে।

বাতিল করা হয়েছে ২৪টি শিয়ালদহ- রানাঘাট লোকাল, ১২টি নৈহাটি- রানাঘাট লোকাল, ১৬৪টি শিয়ালদহ- নৈহাটি লোকাল। এছাড়াও ৭৬ শিয়ালদহ- কল্যাণী সীমান্ত লোকালও বাতিল করা হবে। বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও ঘুর পথে যাবে। এর মধ্যে রয়েছে কলকাতা- পাটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেসের মতো ট্রেন। সিগন্যালিংয়ের কাজ শেষ হলে ইছাপুর ও নৈহাটির মধ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। আরও পড়ুন, ই-রিকশা চালালেন মেয়র ফিরহাদ হাকিম

রবিবার হওয়ায় সমস্যা কিছুটা কম, কিন্তু কাল থেকে ভোগান্তিতে পড়তে পারেন সকলে। ৯.০৫-এর রামপুরহাট ইন্টারসিটি বাতিল করা হয়েছে। আজকের আনন্দবিহার, আজমের, আগরতলা বাতিল করা হয়েছে। বিকেল ৪টে থেকে রাত ১০টার মধ্যে এখনও পর্যন্ত কল্যাণী ও নৈহাটি লোকালের ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি জানা গেছে, রেল সূত্রে খবর সকাল থেকে এখনও মেন লাইনে কোনও ট্রেন বাতিল করা হয়নি। তবে সামান্য দেরিতে চলছে মেন লাইনের ট্রেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement