Buddhadeb Bhattacharya: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। সকালেই উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়, তিনি আজই ছাড়াপেয়ে যাবেন। খুলে ফেলা হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে লাগানো সমস্ত চ্যানেল। অ্যান্টিবায়োটিক বন্ধ করা হয়। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিকই রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আগের মতোই তাঁর বাই প্যাপে থাকার প্রয়োজন রয়েছে। সেই ব্যবস্থা বজায় থাকবে।

বুদ্ধদেব ভট্টাচার্য (Photo Credits: Facebook)

কলকাতা, ১৫ ডিসেম্বর: অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। সকালেই উডল্যান্ডস হাসপাতালের (Woodlands Hospital) তরফে জানানো হয়, তিনি আজই ছাড়াপেয়ে যাবেন। খুলে ফেলা হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে লাগানো সমস্ত চ্যানেল। অ্যান্টিবায়োটিক বন্ধ করা হয়। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিকই রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আগের মতোই তাঁর বাই প্যাপে থাকার প্রয়োজন রয়েছে। সেই ব্যবস্থা বজায় থাকবে।

আজ সকাল ১১ টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। তাঁকে আনতে হাসপাতালে যান স্ত্রী মীরা ভট্টাচার্য। ছাড়া পাওয়ার সময় বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে ছিলেন ক্রিটিক্যাল ও মেডিসিন বিশেষজ্ঞরা। বাড়িতে তৈরি আইসিইউ-তেই আপাতত রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বুদ্ধবাবুর ক্যাথিটার ও ধমনীর চ্যানেল সোমবারই খুলে দেওয়া হয়। তবে তাঁকে ৩০ শতাংশ নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রয়েছে বলে সোমবার হাসপাতালের তরফে জানানো হয়। আরও পড়ুন, ফেব্রুয়ারির শেষেই হোক কলকাতা পুরসভার ভোট, চাইছে রাজ্য

প্রবল শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার দক্ষিণ কলকাতার উডল্যান্ডস নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শরীরে অক্সিজেন স্যাচুরেশন নেমেছিল ৬৮-তে। এখন ৯৮ স্যাচুরেশন। অ্যাকিউট সিএপিডির রোগীদের ক্ষেত্রে এটাই নর্মাল চিকিৎসকরা জানিয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন বুদ্ধবাবু।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement