Kolkata: স্ট্র্যান্ড রোডের বহুতলে আগুন, নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা দমকলের
কলকাতা, ৩১ মার্চ : ফের স্ট্র্যান্ড রোডের (Strand Road) বহুতলে আগুনের (Fire) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে স্ট্র্যান্ড রোডে বহুতলে আগুন লাগার পরপরই সেখানে পৌঁছে যায় দমকলের পরপর ১১টি ইঞ্জিন (Fire Tenders)।
স্ট্র্যান্ড রোডের সংশ্লিষ্ট বহুতলের ৪ তলায় কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, আপাতত আগুন নিয়ন্ত্রণে। কোনও হতাহতের খবরও মেলেনি।
সম্প্রতি স্ট্যান্ড রোডে রেলভবনে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত ৮ মার্চ স্ট্র্যান্ড রোডের ওই রেল ভবনে আগুন লাগে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতা শহরের বুকে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে প্রশাসনের।
Advertisement
সম্পর্কিত খবর
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
Advertisement
Advertisement
Advertisement