Suvendu Adhikari: দেহরক্ষীর মৃত্যুর ৩ বছর পর এফআইআর, বিপাকে পড়তে পারেন শুভেন্দু

মৃতের স্ত্রী সুপর্ণা কাঞ্জিলালের অভিযোগ, ২০১৮ সালে রাজ্যের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। একজন মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর কীভাবে গুলি লাগতে পারে কর্মরত অবস্থায়, তা নিয়ে অভিযোগ করেন তিনি।

শুভেন্দু অধিকারী (Picture Credits: ANI)

কলকাতা, ৯ জুলাই: নিরাপত্তা রক্ষীর মৃত্যুর  ঘটনায়  এবার নতুন করে বিপাকে পড়তে পারেন রাজ্যের বিরোধী দলনেতা (Opposition Leader) শুভেন্দু অধিকারী । ২০১৮ সালের একটি ঘটনার জেরে কাঁথি থানায় দায়ের করা হল শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে এফআইআর। যা নিয়ে ইতিমধ্যেই জোর কদমে শোরগোল শুরু হয়েছে।

২০১৪ সালের ১৪ অক্টোবর গুলি লেগে প্রাণ যায় শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। মৃতের স্ত্রী সুপর্ণা কাঞ্জিলালের অভিযোগ, ২০১৮ সালে রাজ্যের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। একজন মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর কীভাবে গুলি লাগতে পারে কর্মরত অবস্থায়, তা নিয়ে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: Nusrat Jahan: 'হ্যাপি আস', বাড়িতে নতুন সদস্যের আগমনে খুশিতে উচ্ছ্বল নুসরত

শুধু তাই নয়, গুলি লাগার পর অ্যাম্বুলেন্স আসতে দেরি করে। গুলি লাগার পর শুভব্রত চক্রবর্তীকে কেন দেরি করে হাসপাতালে ভর্তি করা হল, তাও জানতে চান মৃতের স্ত্রী। স্বামীর মৃত্যু কীভাবে হল, তার রহস্য উদঘাটন করা হোক বলে দাবি সুপর্ণা কাঞ্জিলালের।

২০১৮ সালে শুভব্রত চক্রবর্তীর মৃত্যু হলেও, কেন এতদিন পর অভিযোগ দায়ের করা হল বলে প্রশ্ন উঠছে। যার উত্তরে সুপর্ণা জানান, শুভেন্দু অধিকারী ওই সময় রাজ্যের মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন প্রবাবশালী। ফলে তিনি সাহস করে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেননি। বর্তমানে পরিস্থিতির বদল হওয়াতেই তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement