বহু প্রতীক্ষার পর এল ঘোষণা। ভারতের বিভিন্নপ্রান্ত থেকে ঈদের চাঁদের দেখা মিলল। কাল পালিত হবে ঈদ। সবার আগে পশ্চিমবাঙলা, অসম থেকে ঈদের চাঁদ দেখার খবর আসে। শিয়া মরকদি কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হল আগামিকাল, বুধবার পালিত হবে ঈদ। কিছুক্ষণ আগে পুণে, লখনউ, ভোপাল, পটনা, হায়দ্রাবাদ, আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরুর হিলাল কমিটি ঈদের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে।
Eid Moon sighting in West Bengal 2019 live: কলকাতা-অসমে ঈদের চাঁদের দেখা মিলল, কাল পালিত হবে ঈদ
আজ, মঙ্গলবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর (Eid al Fitr)। শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয় পর্যালোচনা করার পর জানানো হবে ঈদ ভারতে কবে পালিত হবে।
আজ, মঙ্গলবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর (Eid al Fitr)। শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয় পর্যালোচনা করার পর জানানো হবে ঈদ ভারতে কবে পালিত হবে। যা পর্যালোচনা করে হিলাল কমিটি। আজ চাঁদ দেখা গেলে, ৫ জুন বুধবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। আর আজ চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার, ৬ জুন পালিত হবে ঈদ। চাঁদ দেখেই শেষ হয় রামদানের। মাত্র কয়েক মিনিটের জন্যই পবিত্র রামজানের চাঁদ দেখা যায়, হিলাল কমিটি যদি আজ সেই চাঁদ দেখতে না পায়, তাহলে কাল, বৃহস্পতিবার পালিত হবে ঈদ। শ্রীলঙ্কায় দেখা মিলল ঈদের চাঁদের--দেখুন সেই নিয়ে এক টুইট।
ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের পুরো এক মাস রোজা পালন করেন। গত ৬ মে পবিত্র রমজান মাস শুরু হয়। আজ শুধু সৌদি আরব নয় বিশ্বের আরও বেশ কিছু দেশ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই), কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করবে। এক নজরে আজ, মঙ্গলবার কোথায় কোথায় পালিত হচ্ছে ঈদ- সৌদি আরব, ইয়েমেন, কুয়েত, সংযুক্ত আরবআমিরশাহি। আরও পড়ুন- ইদ মুবারক, প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারেন এভাবে
রমজানের (Ramadan)ওই রোজার শেষে আসবে খুশির ইদ। ইদ-এ-মিলাদ-উন-নবী। ইদ-উল ফিতর (Id-Ul-Fitar) উদযাপনে মাতোয়ারা গোটা রাজ্য। ইফতারের সময় পেরোলেই শুরু হয়ে যাবে শুভেচ্ছা বার্তার পালা। আজ ইফতার পর্যন্তই রমজান বর্তমান। আগামীকাল ইদের খুশি মিটে গেলে আবারও একটি বছরের অপেক্ষা। একটি একটি করে দিন গুনতে থাকবেন ধর্মপ্রাণ মুসলিম মুসুল্লিরা। খুশির ইদ মানেই তো দানধ্যান, পরিচিত অপরিচিত সকলের মধ্যেই খুশি পৌঁছে দেওয়া। এই হাইটেকের যুগে স্মার্টফোন আছে যখন তখন আর চিন্তা কি জিফ, ভিডিও মেসেজ পাঠিয়ে ইদের শুভেচ্ছা জানান।