Kolkata: তুমুল ঝগড়াঝাঁটির মধ্যে ছেলেকে বোমা মারতে গিয়ে মৃত্যু হল মদ্যপ বাবার

ছেলের সঙ্গে তুমুল ঝগড়ার কারণে মৃত্যু হল বাবার। কথা কাটাকাটি আর ঝগড়া হওয়ায় মেজাজ হারিয়ে ফেলেন মদ্যপ বাবা। ঘরের ভিতর থেকে বোমা নিয়ে ছেলের দিকে ধেয়ে আসতেই তা নিজের হাতেই ফেটে যায়। যারফলে মৃত্যু হয় বাবার। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছেলে। মৃত বৃদ্ধের নাম শেখ মতলব (৬০)।

ছবিটি প্রতীকী (Photo Credits: Facebook)

কলকাতা, ৩০ জানুয়ারি: ছেলের সঙ্গে তুমুল ঝগড়ার কারণে মৃত্যু হল বাবার। কথা কাটাকাটি আর ঝগড়া হওয়ায় মেজাজ হারিয়ে ফেলেন মদ্যপ বাবা। ঘরের ভিতর থেকে বোমা নিয়ে ছেলের দিকে ধেয়ে আসতেই তা নিজের হাতেই ফেটে যায়। যারফলে মৃত্যু হয় বাবার। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছেলে। মৃত বৃদ্ধের নাম শেখ মতলব (৬০)। শুক্রবার, চিৎপুর থানার কাছে কাশীপুরে (Kashipur) এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাশীপুরে ইমামি পার্ক লাগোয়া বস্তিতে দুই ছেলের সঙ্গে থাকতেন শেখ মতলব। এ দিন দুপুরে তাঁর সঙ্গে বড় ছেলে নাজিরের ঝগড়া হচ্ছিল। বড় ছেলে দিনমজুরের কাজে নিযুক্ত। সে সময়ে দু’জনে গলির সামনে বেরিয়ে আসেন। তখনই মতলব বাড়িতে ঢুকে বোমা নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে, নাজির বাধা দিতে গেলে বোমাটি ফেটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে আর জি করে নিয়ে গেলে মতলবকে মৃত ঘোষণা করা হয়। নাজির হাসপাতালে চিকিৎসাধীন। আরও পড়ুন, আপাতত সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন

বোমা ফেটে নাজিরের আঙুল উড়ে যায়। এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। কাশীপুর থানা সূত্রের খবর, অতীতে একাধিক বার বেআইনি ভাবে বোমা মজুতের অভিযোগে মতলবকে গ্রেফতার করা হয়েছিল। এ দিন মতলবের বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। তবে কোনও বোমা মেলেনি। গোটা ঘটনার তদন্ত চলছে, বলে জানান এক পুলিশ আধিকারিক।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement