Cyclone Yaas Update: কলকাতায় প্রতি ঘণ্টায় ৯০ কিমি বেগে য়াসের দাপট থাকার আশঙ্কা

বাংলায় ঘূর্ণিঝড় নিয়ে খানিকটা স্বস্তির খবর শোনাল আলিপুরদুয়ার আবহাওয়া দফতর। 'য়াস'-র ল্যান্ডফল হবে ওড়িশাতে। এর প্রভাব পড়বে বাংলায়। সাগরদ্বীপ ও পারাদ্বীপের মাঝখানে বুধবার বালাসোরের কাছে হবে য়াসের ল্যান্ডফল। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

কলকাতা, ২৪ মে: বাংলায় ঘূর্ণিঝড় নিয়ে খানিকটা স্বস্তির খবর শোনাল আলিপুরদুয়ার আবহাওয়া দফতর। 'য়াস'-র (Yaas) ল্যান্ডফল হবে ওড়িশাতে। এর প্রভাব পড়বে বাংলায়। সাগরদ্বীপ ও পারাদ্বীপের মাঝখানে বুধবার বালাসোরের কাছে হবে য়াসের ল্যান্ডফল। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

'য়াস' (Cyclone Yaas) যত বেশি স্থলভাগের দিকে কাছাকাছি চলে আসবে, ততই ঝড়বৃষ্টির গতিবেগ বাড়বে। তবে সাইক্লোন 'য়াস' শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার সন্ধ্যার মধ্যে বাংলারসাগরদ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মধ্যে আছড়ে পড়তে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। মঙ্গলবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। কাল, মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আরও পড়ুন,  'আম্ফানের থেকেও বড় ঝড় য়াস, আমরা তৈরি', জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

আজ ঘূর্ণিঝড় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি জানান, "আম্ফানের থেকেও বড় ঝড় হতে চলেছে 'য়াস'। ৭২ ঘণ্টা দুর্যোগ থাকবে। কিন্তু এ নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না।"

আরও বলেন, "৪০০০ ত্রাণশিবির তৈরি করা হয়েছে। ত্রাণশিবির গুলিতে করোনা বিধি মানার ব্যবস্থা করা হয়েছে। জীবনটা অনেক বড়। সাবধানে থাকুন। মৎস্যজীবীদের বলছি, সমুদ্রে মাছ ধরতে যাবেন না। জীবন অনেক দামী। আপনি বাঁচলে আপনার সংসার বাঁচবে। ৫১টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। রাজ্যে ৪ হাজার সাইক্লোন শেল্টার হোম তৈরি হয়েছে।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement