Coronavirus Scare In West Bengal: করোনাভাইরাসের আতঙ্কে গোমুত্র পান, অসুস্থ হয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি যুবক

গোমূত্র পান করলেই করোনাভাইরাস (Coronavirus) থেকে মুক্তি পাওয়া যাাবে। এই তত্ত্বে বিশ্বাস করে খানিকটা গোমুত্র পান (Cow Urine) করেছিলেন। আর তার পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক ব্য়ক্তি। তাঁর নাম শিবু গড়াই (Sibu Garai)। বাড়ি ঝাড়গ্রামের (Jhargram) জামদায়। গোমূত্র পান করার পর থেকেই তাঁর গলা জ্বালা, পেটের যন্ত্রণা শুরু হয়। ওই ব্যক্তি বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের দাবি, আপাতত বিপন্মুক্ত তিনি।

গোমুত্র পান করে হাসপাতালে ভর্তি যুবক (Photo: Facebook)

ঝাড়গ্রাম, ১৮ মার্চ: গোমূত্র পান করলেই করোনাভাইরাস (Coronavirus) থেকে মুক্তি পাওয়া যাাবে। এই তত্ত্বে বিশ্বাস করে খানিকটা গোমুত্র পান (Cow Urine) করেছিলেন। আর তার পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক ব্য়ক্তি। তাঁর নাম শিবু গড়াই (Sibu Garai)। বাড়ি ঝাড়গ্রামের (Jhargram) জামদায়। গোমূত্র পান করার পর থেকেই তাঁর গলা জ্বালা, পেটের যন্ত্রণা শুরু হয়। ওই ব্যক্তি বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের দাবি, আপাতত বিপন্মুক্ত তিনি।

ঝাড়গ্রাম শহরের জামদার বাসিন্দা শিবু গড়াই। তিনি ব্যক্তি শুনেছিলেন গোমূত্র পান করে করোনা ভাইরাস ঠেকানো সম্ভব। সেই অনুযায়ী নবদ্বীপের মায়াপুর থেকে গোমূত্র কেনেন তিনি। ওই গোমূত্র পানের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শিবুর দাবি, গোমূত্র পান করা মাত্রই তাঁর গলা জ্বালা করতে শুরু করে। অসহ্য পেটের যন্ত্রণাও শুরু হয়। বাড়ির লোকজন শারীরিক অসুস্থতার কথা জানতে পারার পরই তাঁকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। এ প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, “ওই ব্যক্তি আপাতত এই হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত সুস্থ রয়েছেন তিনি। গোমূত্রে ব্যাকরেটিয়া থাকে। যা খেলে অনায়াসেই যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। নানা শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। ঠিক সেরকমই তাঁর শারীরিক অসুস্থতা দেখা গেছে।” আরও পড়ুন: Coronavirus In Kolkata: করোনাভাইরাসের থাবা নবান্নের অলিন্দে, সস্ত্রীক হোম আইসোলেশনে গেলেন স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জি

গোমুত্র পান করলে করোনাভাইরাস ধারে কাছে আসবে না বলে প্রচার চালাচ্ছে বিজেপি ও হিন্দু মহাসভা। সোমবার জোড়াসাঁকোয় গোপুজো করে গোমূত্র পান করান গেরুয়া শিবিরের নেতারা। এই ঘটনায় যদিও বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কয়েকদিন আগে গোমুত্র বিক্রি করায় ডানকুনি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দিল্লিতে কয়েকদিন আগে গোমুত্র পার্টির আয়োজন করে হিন্দু মহাসভা। সেখানে অনেককেই মুত্র পান করতে দেখা যায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement