BJP State Committee Member Names Announced: বিজেপি রাজ্য কমিটিতে শোভন চ্যাটার্জি-শুভ্রাংশু রায়, বাদ পড়লেন চন্দ্রকুমার বসু
পশ্চিমবঙ্গে ৯৬ জনের রাজ্য কমিটি গঠন করল বিজেপি। স্থান পেলেন বিধায়ক, সাংসদ সহ দলের শাখা সংগঠনের একাধিক পদাধিকারীরা। দলে প্রচুর সংখ্যক নতুন মুখ নেওয়া হয়েছে। পাশাপাশি ছেটে দেওয়া হয় নিষ্ক্রিয় সদস্যদের। কমিটি থেকে বাদ পড়লেন রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি চন্দ্রকুমার বসুর নাম। অন্যদিকে ১১০ জনের যে স্থায়ী আমন্ত্রিত সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, সেখানে রাখা হয়েছে শোভন চ্যাটার্জিকে।
কলকাতা, ৮ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে ৯৬ জনের রাজ্য কমিটি (State Committee) গঠন করল বিজেপি (BJP)। স্থান পেলেন বিধায়ক, সাংসদ সহ দলের শাখা সংগঠনের একাধিক পদাধিকারীরা। দলে প্রচুর সংখ্যক নতুন মুখ নেওয়া হয়েছে। এই রাজ্য কমিটির হাতেই থাকবে ২১-র ভোট। পাশাপাশি ছেটে দেওয়া হয় নিষ্ক্রিয় সদস্যদের। কমিটি থেকে বাদ পড়লেন রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি চন্দ্রকুমার বসুর নাম। অন্যদিকে ১১০ জনের যে স্থায়ী আমন্ত্রিত সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, সেখানে রাখা হয়েছে শোভন চ্যাটার্জিকে।
রাজ্য বিজেপির স্থায়ী আমন্ত্রিত সদস্যদের তালিকায় রাহুল সিনহার সঙ্গে এবার রাখা হয়েছে মুকুল রায়কেও। আরও রয়েছেন অধ্যাপক অসীম ঘোষ। রাজ্য কমিটির পদাধিকারীদের বৈঠকে সামিল হওয়ার অধিকার পাবেন এই সদস্যরা। ২১ জনের আরেকটি বিশেষ আমন্ত্রিতদের তালিকাও তৈরি করা হয়েছে, সেখানে রয়েছেন তৃণমূল ছেড়ে আসা ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডা এবং মুকুল পুত্র শুভ্রাংশু রায়। আরও পড়ুন, 'প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তাদের সেনাদের উস্কানি দিচ্ছিল ভারত', অভিযোগ তুলে ভারতীয় সেনার ঘাড়ে দোষ চাপালেন চিনা বিদেশমন্ত্রী
আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছে। রাজ্য কমিটির প্রধান দিলীপ ঘোষই। প্রশ্ন উঠেছে চন্দ্র বসু কেন তালিকায় নেই? সপ্তদশ লোকসভায় দক্ষিণ কলকাতা থেকে বিজেপির প্রার্থীকে কেন বাদ দেওয়া হল? অতীতে একাধিকবার বিতর্কিত টুইট করে দলকে বিড়ম্বনায় ফেলেছেন নেতাজির পরিবারের এই সদস্য। তাই এবারে তাঁকে একেবারেই ছেটে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে।