Dilip Ghosh: ভোট প্রচারে তাক লাগাতে ইন্টার্নদের চাকরি দিচ্ছেন দিলীপ ঘোষ?
সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। একদল যখন ক্ষমতা ধরে রাখতে মরিয়া। অন্যদল তখন ক্ষমতা দখলে তৎপর। মাঝখানে সাধারণ মানুষ যুক্তি তর্কের বিবিধ বিশেষণে মন দিয়ে খুঁজে চলেছে কাকে নির্বাচন করবে। প্রথম দফার ভোট প্রার্থীদের মনোনয়ন আসন্ন। তাই রাজ্যের শাসক ও বিরোধী দল প্রার্থী বাছাইতে ব্যস্ত। জেতার জন্য মানুষের মন বুঝতে হবে। ট্রেন্ড বুঝতে হবে। সেইমতো সাজাতে হবে নির্বাচনী প্রচারের ভাষা। কতরকমের খাটাখাটনির ব্যাপার রয়েছে। আর প্রশ্নটা যদি ক্ষমতা দখলের হয়, তাহলে তো লড়াই আরও বড় রকমের।
কলকাতা, ১ মার্চ: সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। একদল যখন ক্ষমতা ধরে রাখতে মরিয়া। অন্যদল তখন ক্ষমতা দখলে তৎপর। মাঝখানে সাধারণ মানুষ যুক্তি তর্কের বিবিধ বিশেষণে মন দিয়ে খুঁজে চলেছে কাকে নির্বাচন করবে। প্রথম দফার ভোট প্রার্থীদের মনোনয়ন আসন্ন। তাই রাজ্যের শাসক ও বিরোধী দল প্রার্থী বাছাইতে ব্যস্ত। জেতার জন্য মানুষের মন বুঝতে হবে। ট্রেন্ড বুঝতে হবে। সেইমতো সাজাতে হবে নির্বাচনী প্রচারের ভাষা। কতরকমের খাটাখাটনির ব্যাপার রয়েছে। আর প্রশ্নটা যদি ক্ষমতা দখলের হয়, তাহলে তো লড়াই আরও বড় রকমের। তাই তো জনতার নাড়ি বুঝতে এবার ভোটের আগেভাগে ইন্টার্ন নিয়োগ করছেন বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আরও পড়ুন-WB Assembly Elections 2021: তৃণমূলের প্রার্থী ঘোষণা আজ, শহরের পাঁচতারা হোটেল প্রার্থী তালিকা তৈরিতে ব্যস্ত পদ্ম শিবির
শোনা গিয়েছে নিজের লেটার হেডেই এই মর্মে বিজ্ঞপ্তি ছাপিয়েছেন তিনি। সেখানে স্পষ্ট বলা হয়েছে, আইন বিষয়ক (লিগ্যাল), গ্রাফিক্স, রাজনৈতিক (পলিটিক্যাল) এবং সামাজিক (Social) মাধ্যম। আবেদনকারীরা পড়ুয়াও হত পারেন। কাজের সময় সকাল ১১টা থেকে সন্ধে ৬টা। বিষয় অনুযায়ী ওয়ার্ক ফ্রম হোম ও করা যেতে পারে। এই চারটে বিষয়ের উপরেই আবেদন করতে হবে। ইতিমধ্যে চারজন আবার ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ায় কাজ শুরুর নিয়োগপত্রও পেয়েছেন বলে খবর। এরাজ্যে এরকমভাবে কোনও নির্বাচনের সময় নানা বিষয়ে ইন্টার্ন নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়ার ঘটনা রাজনৈতিক বিশ্লেষকরা দেখেননি। তবে তাতে কী নতুন সূচনা না হয় দিলীপবাবুর হাত দিয়েই হল।
এক্ষেত্রে যাঁরা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিষয়ে ইন্টার্ন হিসেবে নিয়োগ পাবেন তাঁদের কোন বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কোন পোস্ট সোস্যাল মিডিয়া দখল করছে সেটাই মূল্যায়ণ করতে হবে। একইভাবে রাজনৈতিক বিভাগের ইন্টার্দের দায়িত্ব থাকবে কিভাবে প্রচার আর প্রভাব বাড়ানো যায়। কোন বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কোন বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু দখল করছে সেটাই মূল্যায়ন করতে হবে। গ্রাফইক্স বিভাগের ইন্টার্নদের কাজ হল, বিভিন্ন চিত্তাকর্ষক পোস্টার, অনলাইন ভিডিও ক্লিপ, মিম বানিয়ে প্রচারের ঝড় তোলা। অন্যদিকে আইন বিভাগের ইন্টার্নরা দল ও রাজ্য সভাপতির আইনি সমস্যা কিভাবে কাটিয়ে এগনো যায় তা নিয়ে এবং সব পক্ষের সঙ্গে কথা বলে খসড়া তৈরি করবে। আইনি ঝুঁকির বিষয়েও সতর্ক করবে ওই বিভাগ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)