Aryan Khan Drug Case: 'শাহরুখের পরিবারের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে, তার প্রতিবাদে কিছু বলুন', মমতাকে খোঁচা অধীরের
নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরিয়ান খানের গ্রেফতারির বিষয়ে মুখ খোলেন অধীর চৌধুরী। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কিছু বলুন বলে মন্তব্য করেন। পাশাপাশি এও বলেন, কিং খানকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে ব্যবহার করেছেন। আজ কেন চুপ হয়ে গেলেন বলে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী।
মুম্বই, ১১ অক্টোবর: শাহরুখ খানের (Shah Rukh Khan) পরিবারের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে, আরিয়ান খানকে যেভাবে ফাঁসানো হচ্ছে, তা নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় কিছু বলুন। সোমবার শাহরুখ পুত্রের জামিনের শুনানি পিছিয়ে বুধবার হওয়ার পর এভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি বার্তা দেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ( Adhir Chowdhury)।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতারির বিষয়ে মুখ খোলেন অধীর চৌধুরী। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বিষয়ে কিছু বলুন বলে মন্তব্য করেন। পাশাপাশি এও বলেন, কিং খানকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে ব্যবহার করেছেন। আজ কেন চুপ হয়ে গেলেন বলে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতার ওই মন্তব্যের প্রেক্ষিতে পালটা মন্তব্য করতে শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: Aryan Khan Drug Case: বার বার খারিজ জামিন, শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে কী বললেন আইনজীবী
তবে এই প্রথম নয়, এর আগেও আরিয়ান খান মাদক মামলায় মুখ খোলেন অধীর চৌধুরী। আরিয়ানকে যে তৎপরতায় গ্রেফতার করা হল, সেই একই তৎপরতা দেখানো উচিত ছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের গ্রেফতারিতে। লাখিমপুর কাণ্ডে কেন এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর চেলেকে গ্রেফতার করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)