Fire At Canning Street: ক্যানিং স্ট্রিটে প্লাস্টিকের গুদামে আগুন
ক্যানিং স্ট্রিটে বহুতলে প্লাস্টিকের গুদামে আগুন। ঘটনাস্থানে দমকলের ৯টি ইঞ্জিন। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথমে বাড়িটির চারতলায় আগুন লাগে বলে জানা গেছে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে দোতলা পর্যন্ত। ঘিঞ্জি এলাকা হওয়ায় আশপাশের বন্ধ দোকান ও হকারদের স্টলগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।
কলকাতা, ৫ জুলাই: ক্যানিং স্ট্রিটে বহুতলে প্লাস্টিকের গুদামে আগুন। ঘটনাস্থানে দমকলের ৯টি ইঞ্জিন। প্রথমে বাড়িটির চারতলায় আগুন লাগে বলে জানা গেছে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে দোতলা পর্যন্ত। ঘিঞ্জি এলাকা হওয়ায় আশপাশের বন্ধ দোকান ও হকারদের স্টলগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।
রবিবার সকাল পৌনে দশটা নাগাদ ওই বহুতল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন। কিন্তু কোথা থেকে আগুন লেগেছে বা কিসে আগুন লেগেছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে দমকলের অনুমান, এক তলা থেকে আগুন ছড়িয়েছে। আরও পড়ুন: WB: সীমান্তে বাংলাদেশি চোরাকারবারীদের হামলা, জখম ৩ বিএসএফ কর্মী
অন্য ঘরগুলিতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়া আটকাতে চেষ্টা করছেন দমকল কর্মীরা।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement