Pahalgam Terrorist Attack: জঙ্গি হানায় মৃত আর এক বাঙালি পর্যটক, কাশ্মীর থেকে ফিরবে বেহালার সমীরের নিথর দেহ

বুধবার কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু তা আর হল না। স্বামীকে ছেড়ে একাই বাড়ি ফিরতে হবে সমীরের স্ত্রীকে।

Pahalgam Attack (Photo Credit: Photo Credit: X)

কলকাতাঃ পহেলগাঁও জঙ্গি হানায় (Pahalgam Terrorist Attack) মৃত আর এক বাঙালি পর্যটক। নাম সমীর গুহ। বেহালার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় সামানে এসেছিল দক্ষিণ কলকাতার বিতান অধিকারীর মৃত্যুর খবর। পরে প্রকাশ্যে আসে পুরুলিয়ার মণীশরঞ্জন মিত্রের মৃত্যুর খবর। বুধ সকালে মৃতের তালিকায় পাওয়া গেল বেহালার সমীরের নাম। বেহালার বাড়িতে শোকের ছায়া। দিশেহারা পরিবার। জানা গিয়েছে, বেহালার সখেরবাজারের বাসিন্দা ছিলেন সমীর। কয়েকদিন আগে পরিবার নিয়ে কাশ্মীরে বেড়াতে যান। আজ, বুধবার কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু তা আর হল না। স্বামীকে ছেড়ে একাই বাড়ি ফিরতে হবে সমীরের স্ত্রীকে।

আরও পড়ুনঃ পহেলগাঁও জঙ্গি হানায় মৃত্যু কলকাতার বিতানের, স্ত্রী ও পুত্রকে বাড়ি ফেরাতে উদ্যোগী রাজ্যসরকার, পরিবারের সঙ্গে কথা মমতার

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু বেহালার সমীরের

জানা গিয়েছে,সমীর কেন্দ্রীয় সরকারি কর্মচারী। 'স্বপ্ন'-এর কাশ্মীরে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়েছেন কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। বিতান কর্মসূত্রে ফ্লরিডায় থাকতেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দেশে ফিরে স্ত্রী ও সাড়ে তিন বছরের সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। স্বপ্নেও ভাবেননি এই পরিণতি হবে। চোখের সামনে স্বামীর মৃত্যুতে মুহূর্তে ভূস্বর্গের স্মৃতি নড়কে বদলেছে বিতানের স্ত্রী সোহিনীর কাছে। ছোট ছেলেকে বুকে নিয়ে কলকাতায় ফিরতে চান সোহিনী, এমনটাই জানিয়েছেন তিনি।

জঙ্গি হানায় মৃত আর এক বাঙালি পর্যটক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement