Samsung Odyssey Range of New Gaming Monitors Launched : ওডিসি রেঞ্জের নতুন গেমিং মনিটর বাজারে আনল স্যামসং

ওডিসি সিরিজের নতুন গেমিং মনিটর স্যামসংয়ের তরফে

Photo Credits : IANS

ভারতে ওডিসি সিরিজের বেশ কিছু মনিটরের মডেল লঞ্চ করল স্যামসং।৭৫ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই ওডিসি মনিটরের দাম।ওডিসির বেশ কিছু মডেলের মধ্যে রয়েছে ওডিসি ওলেড জি৮ ওডিসি নিও জি ৭ এবং ওডিসি জি ৭। ওডিসি জি ৮ মনিটরের দাম পড়বে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা।সিলভার রঙে পাওয়া যাবে এই মনিটর।

অন্যদিকে সাদা রঙে পাওয়া যাবে ওডিসি নিও জি৭ মনিটর। যার দাম পড়বে যথাক্রমে ৪২ ইঞ্চির ক্ষেত্রে ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং ৩২ ইঞ্চির দাম পড়বে ১ লক্ষ টাকা।এছাড়া ওডিসি জি ৭ এর দাম পড়বে প্রায় ৭৫০০০ টাকা।

মূলত ভাল রিফ্রেশ রেট, গেমিং এবং উন্নত অডিও সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে এই ওডিসি সিরিজের মনিটর।

এর পাশাপাশি গ্রাহকেরা এক ক্লিকের মাধ্যমেই মনিটরকে স্মার্ট টিভিতে পরিবর্তন করতে পারবেন। সিনেমা দেখা হোক বা গেম খেলা, গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে স্লিম ডিজাইনের হাই রেজোল্যুশনের ওডিসি সিরিজের এই মনিটর ভারতের বাজারে এনেছে স্যামসং।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement