Meta: টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মেটা বাজারে আনছে নতুন অ্যাপ
টুইটারের মত এবার নতুন একটি প্লাটফর্মের ওপর কাজশুরু ককরেছে মেটা।
টুইটারের মতনই এবার আরও একটি প্লাটফর্ম আনছে মেটা। ফেসবুকের প্যারেন্ট সংস্থা সর্ম্পকে এমন খবরই উঠে এসেছে সম্প্রতি। আর এই নতুন প্লাটফর্মের রুপরখার সঙ্গে অনেকটাই সাদৃৃশ্য থাকবে জার্মান ডেভোলপারের তৈরি সোশ্যাল প্লাটফর্ম মাস্টডনের। মেটার এক মুখপত্রের তরফে 'দ্য ন্যাশনালকে' টেক্সট শেয়ারিং আপডেটের ব্যাপারে এমনটাই জানানো হয়েছে।
ইন্সটাগ্রাম ব্রান্ডের নামেই এই প্লাটফর্মকে লঞ্চ করার কথা রয়েছে। ইন্সটাগ্রামের লগইন আইডির প্রোফাইল ব্যাবহার করে চালানো যাবে এই ওপেন সোর্স টেক্সট অ্য়াপ।
জানুয়ারীতে ইন্সটাগ্রামে মোট ফলোয়ারের সংখ্যা ছিল ২ বিলিয়নের কাছাকাছি।এর পাশাপাশি ফেসবুক এবং হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.৯৩ বিলিয়ন এবং ২ বিলিয়নের কাছাকাছি। তার থেকে টুইটার ব্যবহারের সংখ্যা অনেকটাই কম। ৫৫৬ মিলিয়নের কাছাকাছি।
P92 এই কোড নামে টেক্সট ম্যাসিজিং অ্যাপ তৈরির কাজ চালু রয়েছে বলে জানা গেছে। তবে এই অ্যাপ কবে তা লঞ্চ করবে তা এখনও জানা যায়নি।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)