KKR vs RR: পরাগের অবিশ্বাস্য ইনিংসের পর শেষ বলের রান আউটে জিতে টিকে থাকল কলকাতা

রবিবারের ইডেনে অতি নাটকীয় ম্যাচে ১ রানে জিতে ১১ ম্যাচে ১১ পয়েন্টে পৌঁছে লিগ তালিকায় ৬ নম্বরে উঠে এল কলকাতা। এবার বুধবার ইডেনে ধোনির চেন্নাই, তারপর ১০ মে, শনিবার হায়দরাবাদে সান রাইজার্সকে হারাতে পারলে প্লে অফে উঠতে হলে শেষ ম্যাচে বেঙ্গালুরুতে গিয়ে বিরাট কোহলিদের হারাতে হবে নাইটদের।

KKR beats RR by 1 run. (Photo Credits: X)

KKR বনাম RR, IPL 2025: শেষ বলের রান আউটে রাজস্থান রয়্যালসকে ১ রানে হারিয়ে আইপিএলে প্লে অফের দৌড়ে টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স। রবিবারের ইডেনে অতি নাটকীয় ম্যাচে জিতে ১১ ম্যাচে ১১ পয়েন্টে পৌঁছে লিগ তালিকায় ৬ নম্বরে উঠে এল কলকাতা। এবার বুধবার ইডেনে ধোনির চেন্নাই, তারপর ১০ মে, শনিবার হায়দরাবাদে সান রাইজার্সকে হারাতে পারলে প্লে অফের দৌড়ে বেঙ্গালুরুতে গিয়ে বিরাট কোহলিদের হারাতে হবে নাইটদের। সেসব অবশ্য অনেক পরের কথা, তার আগে রবিবারের ইডেনে যা হল তা রূপকথা ছাড়া কিছু বলা যাবে না। আরও পড়ুন- ইডেনে বৈভবের বলে আউট বৈভব

রিয়ান পরাগের অবিশ্বাস্য ইনিংস

২০ ওভারের ম্যাচে একসঙ্গে লেখার মত এত ঘটনা যে আলোচনা করতে বললে, কোনটা দিয়ে শুরু করা উচিত, আর কোনটা দিয়ে শেষ তা গুলিয়ে যাবে। রিয়ান পরাগ টান ৬ বলে ৬টা ছক্কা হাঁকানো। মঈন আলির এক ওভারে টানা ৫ বলে ৫টা ওভার বাউন্ডারির রেকর্ড। কলকাতার করা ২০৬ রান তাড়া করতে নেমে রাজস্থান ৭১ রানে ৫ উইকেট খুইয়ে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে  ৪৫ বলে ৯৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে রিয়ান পরাগ প্রায় জিতিয়েই দিচ্ছিলেন।

দারুণ জয় কলকাতার

ইডেনে স্মরণীয় ম্যাচ

ষষ্ঠ উইকেটে পরাগ-হেটমায়ার ৪৮ বলে ৯২ রান যোগ করে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পথে ছুটছিলেন। কিন্তু খেলার গতির বিরুদ্ধে  প্রথমে হেটমায়ার (২৯), তারপর সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে থাকা পরাগকে আউট করে কলকাতাকে জয়ের মুখে দাঁড় করিয়ে দেন কেকেআর-এর পেসার হর্ষিত রানা। কিন্তু পেন্ডুলামের মত ঘোরা ম্যাচে শেষে মনে হচ্ছিল, কলকাতা সহজ জয় পাবে।

আরও পড়ুন- পরপর ৬ বলে ৬টা ছক্কা রিয়ান পরাগের

শেষ ওভারের নাটক

কিন্তু শেষ ওভারে জিততে হলে ২২ রান করতে হবে এণন শর্তে বৈভব আরোরার বলে ব্যাট করতে নেমে সবাইকে চমকে দেন ইমপ্যাক্ট সাব হিসেবে নামা শুভমম দুবে। বৈভবের করা শেষ ওভারের তৃতীয় বলে ওভার বাউন্ডারি, চতুর্থ বলে বাউন্ডারি, পঞ্চম বলে ওভার বাউন্ডারি খেলা পুরো রাজস্থানের দিকে টেনে আনেন শুভম। জিততে হলে শেষ বলে ৩, সুপার ওভারের জন্য ২ চাই, এমন শর্তে খেলেন শুভম।  বৈভবের করা ইয়র্করটা লং অফে পাঠিয়ে এক রান সম্পূর্ণ করে দু রান নিতে ছোটেন শুভম। কিন্তু রিঙ্কুর থ্রো-টা ধরে নিয়ে জোফ্রা আর্চার-কে রান আউট করে দেন বৈভব। অতি নাটকীয় ম্যাচ ১ রানে জিতে প্লে অফের লড়াইয়ে টিকে থাকল শাহরুখ খানের দল। কেকেআর-এর জয়ে নায়ক আন্দ্রে রাসেল (৩৫ বলে ৫৭)। তবে হারলেও ম্যাচের আসল নায়ক টানা ৬ বলে ৬টা ছক্কা হাঁকানো রিয়ান পরাগ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement