KKR vs RR: বৈভবের বলে আউট বৈভব!

রবিবার বিকেলে আন্দ্র রাসেল শোয়ের পর ইডেনের দর্শকদের সবচেয়ে আকর্ষণ ছিল রাজস্থান রয়্যালসের ১৪ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী।

KKR vs RR: বৈভবের বলে আউট বৈভব!
Vaibhav Suryavanshi . (Photo Credits: X)

Vaibhav Arora Gets Vaibhav Suryavanshi Out: রবিবার বিকেলে আন্দ্র রাসেল শোয়ের পর ইডেনের দর্শকদের সবচেয়ে আকর্ষণ ছিল রাজস্থান রয়্যালসের ১৪ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। জয়পুরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি গোটা বিশ্বকে চমকে দেওয়া বৈভবের ব্য়াট দেখতে অনেকেই ভিড় জমিয়ে ছিলেন। তবে এদিন তেমন কিছুই করতে পারল না ১৪ বছরের বৈভব। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে বৈভব ইনিমসের প্রথম ওভারেই আউট হয়ে গেল। বৈভবকে ব্যক্তিগত ৪ রানে আউট করলেন কেকেআর-র পেসার বৈভব আরোরা। স্কোরবোর্ডে লেখা হল, বৈভবের বলে বৈভব আউট।

বৈভবের বলে আউট বৈভব

প্রথম বলে বাউন্জারি মারার পরেই আউট হন বৈভব

প্রথম বল খেলেই সেটা বাউন্ডারি মারার পর, হিমাচলপ্রদেশের ২৭ বছরের পেসার বৈভব আরোরা বলে আজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট হয় রাজস্থানের বিহারের ব্যাটার বৈভব। অধিনায়ক সঞ্জু স্যামসন চোট পাওয়ায় এবারের আইপিএলে প্রথম একাদশে খেলার সুযোগ পেয়েছে ১৪ বছরের বৈভব। গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর পয়লা মে মুম্বইয়ের বিরুদ্ধে শূন্য ও এদিন ইডেনে ৪ রানে আউট হল বিহারের আশ্চর্য প্রতিভা।

একই নামে বোলারের বলে ব্যাটারের আউটের নজির

পাকিস্তান প্রিমিয়র লিগে মহম্মদ আমিরের বলে আউট হয়েছিলেন মহম্মদ আমির নামের এক ব্যাটার। আবার দীর্ঘকায় পেসার মহম্মদ ইরফানের বলে আউট হয়েছিলেন ব্যাটার মহম্মদ ইরফান। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচ প্যাটেল, বল প্য়াটেল, ব্যাটার প্যাটেল, এমন কিছু কিছু সময় দেখা গিয়েছে। টেলর, খান বা সিং পদবীর ক্রিকেটারদের ক্ষেত্রেও এমনটা হয়েছে।

(The above story first appeared on LatestLY on May 04, 2025 06:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).