Riyan Parag 6 Sixes: ইডেনে টানা ৬ বলে ৬টা ছক্কা হাঁকালেন রিয়ান পরাগ

ইডেনে টানা ৬ বলে ৬টা ছক্কা হাঁকানোর নজির গড়লেন রাজস্থান রয়্য়ালসের অধিনায়ক। আইপিএলের ইতিহাসে একটা ওভারে টানা ৫টা ছক্কা হাঁকানো পঞ্চম ব্য়াটার হলেন রিয়ান।

Riyan Parag 6 Sixes: ইডেনে টানা ৬ বলে ৬টা ছক্কা হাঁকালেন রিয়ান পরাগ
Riyan Parag. (Photo Credits: X)

KKR vs RR: দলের মহাবিপর্যয়ের মাঝে ইডেন গার্ডেন্সে অবিশ্বাস্য ইনিংস খেলছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। এরই মাঝে টানা ৬ বলে ৬টা ওভার বউন্ডারি হাঁকালেন অসমের ছেলে রিয়ান। মঈন আলির ওভারে শেষ পাঁচটা বলে পাঁচটা ছক্কা হাঁকানোর পর বরুণ চক্রবর্তীর ডেলেভারিতে রিভার্স স্যুইপ করে ছক্কা হাঁকান পরাগ। কেকেআর-এর ব্রিটিশ স্পিনার মঈন আলির ওভারে ৫টা ওভার বাউন্ডারি সহ মোট ৩২ রান নেন পরাগ।

ওভারে ৫টা ছক্কা হাঁকানো আইপিএলের ইতিহাসে পঞ্চম ব্যাটার

ফলে ইডেনে টানা ৬ বলে ৬টা ছক্কা হাঁকানোর নজির গড়লেন রাজস্থান রয়্য়ালসের অধিনায়ক। আইপিএলের ইতিহাসে একটা ওভারে টানা ৫টা ছক্কা হাঁকানো পঞ্চম ব্য়াটার হলেন রিয়ান। এর আগে IPL-এ ক্রিস গেইল (২০১২ সালে রাহুল শর্মার বলে), রাহুল তিওয়াতিয়া (২০২০ সালে শেলডন কার্টেলের বলে), রবীন্দ্র জাদেজা (২০২১ সালে হর্ষল প্য়াটেলের বলে), রিঙ্কু সিং (২০২৩ আইপিএলে যশ দয়ালের বলে) এক ওভারে পাঁচটা ছক্কা হাঁরিয়ে ছিলেন।

টানা ৬ বলে কীভাবে ৬টা ছক্কা হাঁকালেন পরাগ

মঈন আলির করা ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলটা স্কোয়ার লেগে ঠেলে এক রান নেন রাজস্থানের শিমরন হেটমায়ার। ফলে ওভারের দ্বিতীয় বল থেকে রিয়ান পরাগ স্ট্রাইকে আসেন। এরপরই লেখা হয় ইতিহাস। মঈনের সেই ওভারের পরের পাঁচটা বলে পরপর পাঁচটা ওভার বাউন্ডারি হাঁকান পরাগ। সেই ওভারের প্রথম ছয়টা পরাগ মেরেছিলেন স্কোয়ার লেগে, তারপর লং অন দিয়ে, তৃতীয় ছয়টা আসে স্কোয়ার লেগে, এরপর লং অন ও ওভারের শেষ বলে লং অফ দিয়ে। মঈন আলি এক ওভারে পাঁচটা ছক্কা হজমের পরের ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। বরুণের করা রাজস্থানের ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলটা সিঙ্গলস নেন হেটমায়ার। এরপর বরুণের দ্বিতীয় বলটা রিভার্স স্যুইপ মেরে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ওভার বাউন্ডারি হাঁকান পরাগ। সেই সঙ্গে টানা ৬ বলে ৬টা ছক্কা হাঁকানো হয়ে যায় রাজস্থানের অধিনায়কের।

রিয়ানের অবিশ্বাস্য ইনিংস

 

শেষ পর্যন্ত ৪৫ বলে ৯৫ রান করে আউট হয়ে যান পরাগ

কলকাতার করা ২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭১ রানে ৫ উইকেট হারিয়ে হেরে বসেছিল রাজস্থান। দ্রুত আউট হয়ে যান বৈভব জয়সওয়াল (৪), কুণাল সিং রাঠোর (০), ধ্রুব জুরেল (০), ওয়ানিন্দু হাসারঙ্গা (০)। সেট হয়ে মঈন আলির বলে ফিরে যান যশস্বী জয়সওয়াল (২১ বলে ৩৪)-ও। একেবারে তাসের ঘরের মত ভেঙে পড়ে রাজস্থানের ইনিংস। কিন্তু সেখান থেকে ষষ্ঠ উইকেটে ক্যারিবিয়ান ব্যাটার শিমরন হেটমায়ার-কে সঙ্গে নিয়ে অবিশ্বাস্য ইনিংস খেলতে শুরু করেন রাজস্থানের অসমের ব্যাটার পরাগ।

(The above story first appeared on LatestLY on May 04, 2025 06:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).