Urvil Patel CSK: ২৮ বলে সেঞ্চুরি করা উর্ভিল প্য়াটালকে স্কোয়াডে নিলেন ধোনিরা

ঋতুরাজ গায়কোয়েড় চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তাঁর পরিবর্ত হিসেবে মুম্বইয়ের ১৭ বছরের আয়ুষ মাত্রে-কে স্কোয়াডে নিয়েছিল চেন্নাই।

Chennai Super Kings (Photo Credit: CSK/ X)

গুজরাটের উইকেটকিপার-ব্যাটার উর্ভিল প্যাটেল (Urvil Patel)-কে স্কোয়াডে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ভংশ বেদী চোট পেয়ে ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে উর্ভিলকে দলে নিলেন ধোনিরা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ত্রিপুরার বিরুদ্ধে গুজরাটের হয়ে খেলে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে নজির গড়েছিলেন ২৬ বছরের উর্ভিল। দেশের দ্রুততম টি-২০ সেঞ্চুরিয়ানকে দলে নেওয়ার পিছনে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূমিকা রয়েছে বলে খবর।

ধোনিদের পরবর্তী ম্যাচ ইডেনে নাইটদের বিরুদ্ধে

ইতিমধ্যেই আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই। লিগ পর্যায়ে তাদের শেষ তিনটি ম্যাচে তরুণদের সুযোগ দিতে চান ধোনি। ধোনিদের পরবর্তী ম্যাচ বুধবার ইডেনে কলকাত নাইট রাইডার্সের বিরুদ্ধে। আরও পড়ুন-নিষিদ্ধ ড্রাগ নেওয়া রাবাদার নির্বাসন উঠল, কাল ওয়াংখেড়েতে বুমরাদের বিরুদ্ধে নামছেন প্রোটিয়া পেসার

চেন্নাইয়ে উর্ভিল প্যটেল

 

পরিবর্ত হিসেবে সুযোগ পেয়ে চমকে দিয়েছেন আয়ুষ মাত্রে

চলতি মরসুমে চেন্নাইয়ের এটি তৃতীয়বার পরিবর্ত ক্রিকেটার দলে নেওয়া। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়েড় চোট পেয়ে যাওয়া ছিটকে যাওয়ার পর তাঁর পরিবর্ত হিসেবে মুম্বইয়ের ১৭ বছরের আয়ুষ মাত্রে-কে স্কোয়াডে নিয়েছেন ধোনিরা। কদিন আগে বেঙ্গালুরুতে আরসিবি-র বিরুদ্ধে ৯৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন আয়ুষ। গুরজাপনিত সিং চোট পাওয়ায় তাঁর পরিবর্তে প্রোটিয়া ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস-কে (Dewald Brevis) স্কোয়াডে নিয়েছিল চেন্নাই।

চলতি আইপিএলে ঘরোয়া ক্রিকেটাররা চমকে দিচ্ছেন

চলতি আইপিএলে দেশের হয়ে কখনও না খেলে ভারতের ঘরোয়া ক্রিকেটাররা আইপিএলে মাতিয়ে দিচ্ছেন। দুরন্ত সেঞ্চুরি করেছেন পঞ্জাব সুপার কিংসের ওপেনার প্রিয়াংশ আরিয়া। ৩৫ বলে সেঞ্চুরি করে চমকে দিয়েছে রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ওপেনার বিহারের বৈভব সূর্যবংশী।  ৯৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন সিএসকে-র আয়ুষ মাত্রে। দারুণ বল করছেন লখনৌয়ের স্পিনার ভিগনেশ পুথুর।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement