Kagiso Rabada Drug Suspension: নিষিদ্ধ ড্রাগ নেওয়া রাবাদার নির্বাসন উঠল, কাল ওয়াংখেড়েতে বুমরাদের বিরুদ্ধে নামছেন প্রোটিয়া পেসার

চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলে দেশে ফিরেছিলেন রাবাদা। ২৫ মার্চ পঞ্জাব কিংস ও ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুটি ম্যাচে ২টি উইকেট নেন রাবাদা।

Kagiso Rabada Drug Suspension: নিষিদ্ধ ড্রাগ নেওয়া রাবাদার নির্বাসন উঠল, কাল ওয়াংখেড়েতে বুমরাদের বিরুদ্ধে নামছেন প্রোটিয়া পেসার
Kagiso Rabada. (Photo Credits: X)

Kagiso Rabada: নিষিদ্ধ ড্রাগ সেবনের শাস্তি হিসেবে পাওয়া সাময়িক নির্বাসন উঠল দক্ষিণ আফ্রিকা তথা গুজরাট টাইটান্সের পেসার কাগিসো রাবাদা (Rabada)-র ওপর থেকে। এক মাসের নির্বাসন কাটিয়ে এবার মাঠে নামছেন রাবাদা। আগামিকাল, মঙ্গলবার ওয়াংখেড়েতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে গুজরাটের জার্সিতে নামছেন ২৯ বছরের প্রোটিয়া পেসার। চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলে দেশে ফিরেছিলেন রাবাদা। ২৫ মার্চ পঞ্জাব কিংস ও ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুটি ম্যাচে ২টি উইকেট নেন রাবাদা। এক মাসের নির্বাসনের শাস্তি ভোগ করে এবার গিলের সংসারে ফিরছেন প্রোটিয়া পেসার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে বাধা থাকল না রাবাদার

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এবার ১১ জুন থেকে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন। পার্টিতে কোকেন জাতীয় নিষিদ্ধ ড্রাগ সেবন করায় ক্রিকেট থেকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা (Kagiso Rabada)-কে। যে কারণে চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলেই গত ৩ এপ্রিল ভারত ছেড়ে দেশে ফেরত চলে যান গুজরাট টাইটান্সের প্রোটিয়া পেসার। তখনও জানা যায়নি কেন রাবাদা আইপিএলের মাঝপথে দেশে ফেরেন। ক'দিন আগে রাবাদা নিজেই জানান, ড্রাগ টেস্টে ধরা পড়ার পর তিনি ক্রিকেট থেকে নির্বাসিত হন। এর জন্য তিনি ক্ষমাপ্রার্থী, এমন ভুল আর কখন করবেন না, তিনি দ্রুত মাঠে ফিরবেন।

নির্বাসন কাটিয়ে মাঠে ফিরছেন রাবাদা

নিজেই জানিয়েছিলেন নির্বাসনের কথা

চলতি বছর দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে মুম্বই কেপটাউনের হয়ে খেলার সময় তিনি নিষিদ্ধ ড্রাগস সেবন করেছিলেন। ড্রাগস টেস্টের রিপোর্ট পজেটিভ আসার পরই রাবাদা-কে আইপিএল থেকে সাসপেন্ড করা হয়েছিল। আর তারপর তিনি শুবমন গিলের গুজরাট টাইটান্সের শিবির ছেড়ে দেশ ফিরে যান। এই বিষয় নিয়ে রাবাদা এক্স বার্তায় লিখলেন, " নিষিদ্ধ ড্রাগস সেবনের পর আমার শরীরে বেশ কিছু জটিলতা তৈরি হয়, আর তাই আইপিএল চলাকালীন আমি আমার দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলাম। আমি এরজন্য গভীরভাবে ক্ষমাপ্রার্থী। আমি আর কখনও ক্রিকেট খেলার বিষয়টা নিয়ে এতটা হাল্কাভাবে নেবো না। আমি এখন সাময়িক নির্বাসনের মধ্যে আছি। খুব শীঘ্রই খেলায় ফিরতে চাই। কারণ আমি খেলতে ভালবাসি। আমার পক্ষে একা এত বড় ধাক্কাটা সামলে ওঠা সহজ হত না। আমার কঠিন সময়ে পাশে ছিল আমার দেশের ক্রিকেট বোর্ড (SACA), গুজরাট টাইটান্স, আমার আইনজীবী, ও মনোবিদ। আমার পরিবার ও বন্ধুদের ভালবাসা ও আমায় বোঝায় কাজটা অনেকটা সহজ হয়েছে। আমি এতদিন যে পরিশ্রম, যে ভালোবাসা ও প্যাশান দিয়ে ক্রিকেটটা খেলে এসেছি, সেটাই এবার থেকে করে যাবো।"

আইপিএলে বরাবর তুরুপের তাস রাবাদা

প্রসঙ্গত, আইপিএলে খেলা বিদশী বোলারদের মধ্যে পারফরম্যান্সের বিচারে প্রথমের দিকেই থাকবেন রাবাদা। ২০২০ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে ৩০টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেটসংগ্রহকারী হয়ে বেগুনি টুপি জিতেছিলেন।

(The above story first appeared on LatestLY on May 05, 2025 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).