শামি-ফাইনালের জের, ভারতীয় পেসারের গ্রামে মিনি স্টেডিয়াম খোলার প্রস্তাব যোগীরাজ্যে; Video
এপ্রসঙ্গে আমরোহার জেলাশাসক রাজেশ ত্যাগী বলেন, "মহম্মদ শামির গ্রাম সাহসপুর আলিনগরে একটি মিনি স্টেডিয়াম ও প্রকাশ্য জিম তৈরির প্রস্তাব করা হয়েছে।"
আমরোহা: ১২ তারিখ ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC World Cup) প্রথম সেমিফাইনালে (semi-final match) শামি-শোর পরই ভারতীয় এই পেসারের বন্দনায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। এবার মহম্মদ শামির (Mohammed Shami) দুরন্ত বোলিং-কে সম্মান জানাতে তাঁর গ্রামে একটি মিনি স্টেডিয়াম (mini-stadium) ও প্রকাশ্য জিম (open gym) বানানোর উদ্যোগ নিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহার (Amroha) প্রশাসন। শুক্রবার জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা গিয়ে স্টেডিয়াম ও জিমের জন্য প্রস্তাবিত জমিতে গিয়ে পরিদর্শন করেন।
দেখুন ভিডিয়ো:
এপ্রসঙ্গে আমরোহার জেলাশাসক রাজেশ ত্যাগী (DM Amroha Rajesh Tyagi) বলেন, "মহম্মদ শামির গ্রাম সাহসপুর আলিনগরে (Sahaspur Alinagar) একটি মিনি স্টেডিয়াম ও প্রকাশ্য জিম তৈরির প্রস্তাব নেওয়া হয়েছে।" আরও পড়ুন: CWC 2023 Final Umpires, IND vs AUS: বিশ্বকাপ ফাইনালে ম্যাচ পরিচালকদের নাম ঘোষণা, থাকছেন ভারতের আনলাকি দুই আম্পয়ার