Khulna Tigers vs Rangpur Riders Live Scorecard: মহম্মদ নাঈমের সেঞ্চুরি! রংপুরের বিপক্ষে খুলনার স্কোর ২০০ পার

মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করেন মহম্মদ নাঈম, তাঁর এই ইনিংসে ৭টি চার এবং ৭টি ছক্কা রয়েছে। তাঁর ইনিংসের সুবাদে ১৮ ওভারেই স্কোর ২০০ ছাড়িয়ে যায়। অবশেষে দলের স্কোর-২২০/৪

Mehedi Hasan Miraz (Photo Credit: Bangladesh Cricket/ X)

Khulna Tigers vs Rangpur Riders Live Scorecard:  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২০২৪-২৫ মৌসুমের ৩৯তম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। মাত্র ১২ বলে ২১ রান করে ভালো শুরু করেন মেহেদী হাসান মিরাজ। খুলনার অধিনায়ককে আউট করেন মেহেদী হাসান। অ্যালেক্স রস ভালো খেললেও মেহেদী তাঁকে রান আউট করেন। দলের স্কোর যখন ৬০ রানে ২ উইকেট তখন এসে হাল ধরেন মহম্মদ নাঈম এবং উইল বোসিস্টো। দলের স্কোর ১৪৮ রানে নিয়ে গিয়ে আকিব জাভেদের বলে আউট হন অজি তারকা। তারপর ব্যাট করতে এসে উইকেটরক্ষক মাহিদুল হোসেন অঙ্কন ইফতিকার আহমেদের বলে আউট হন। তাঁর আগেই মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করেন মহম্মদ নাঈম, তাঁর এই ইনিংসে ৭টি চার এবং ৭টি ছক্কা রয়েছে। তাঁর ইনিংসের সুবাদে ১৮ ওভারেই স্কোর ২০০ ছাড়িয়ে যায়। অবশেষে দলের স্কোর-২২০/৪ BPL 2024-25 Live Streaming: রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-২৫; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

মহম্মদ নাঈমের সেঞ্চুরি!

খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স লাইভ স্কোরকার্ড

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement