BPL 2024-25 Live Streaming: রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-২৫; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায় এবং বাংলাদেশের সময় ১ঃ৩০টায়। এই ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে। ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে
Rangpur Riders vs Khulna Tigers, BPL 2024-25 Live Streaming: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২০২৪-২৫ মৌসুমের ৩৯তম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হতে চলেছে দুই দল। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম নয় ম্যাচে আট জয় নিয়ে দারুণ শুরুর পর রাজশাহীর বিপক্ষে দুই রানের ব্যবধানে হারসহ শেষ তিন ম্যাচে হেরেছে রাইডার্স। অন্যদিকে, খুলনা টাইগার্স এখনও পর্যন্ত ১০ ম্যাচের মাত্র চারটিতে জয় পেয়েছে। বর্তমানে তাদের প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে একটি জয়ের মরিয়া প্রয়োজন। নিজেদের শেষ ম্যাচে বরিশালের কাছে ৫ উইকেটে হারের পর শক্তিশালী রংপুরের বিপক্ষে জয়ের জন্য নিজের সেরাটা দিতে হবে। শেষবার রংপুরের বিপক্ষে ম্যাচে অল্প ব্যবধানে হেরেছিল তারা। Rangpur Riders vs Khulna Tigers, BPL 2024-25 Dream XI Prediction: রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের খেলায় আজ এগিয়ে কে? একনজরে বিপিএলের Dream XI
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স
An exciting match awaits as Rangpur Riders faces Khulna Tigers.
Who do you think has the upper hand?https://t.co/E1diVHe8px | #RAN #KHT pic.twitter.com/R1i9H0owTP
— Krundi (@Krundi_in) January 30, 2025
খুলনা টাইগার্স স্কোয়াডঃ মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, অ্যালেক্স রস, মাহিদুল ইসলাম অঙ্কন, উইলিয়াম বোসিস্টো, আবু হায়দার রনি, মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ, সালমান ইরশাদ, নাসুম আহমেদ, ডমিনিক সিবলি, ইমরুল কায়েস, রুবেল হোসেন, দারবিশ রসুল, মোহাম্মদ হাসনাইন, মাহমুদুল হাসান জয়, আমির জামাল।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ স্টিভেন টেলর, সৌম্য সরকার, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, নুরুল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ইরফান সুক্কুর, নাহিদ রানা, রাকিবুল হাসান, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্পার, রেজাউর রহমান রাজা, তৌফিক খান, মহম্মদ আজিজুল হাকিম, খুশদিল শাহ, সৌরভ নেত্রভালকর, কামরুল ইসলাম।
কবে, কোথায় আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
৩০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায় এবং বাংলাদেশের সময় ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

