Australia Beat England: আমেদাবাদে ইংল্যান্ডকে ৩৩ রানে হারাল অস্ট্রেলিয়া

বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গেছিল ইংল্যান্ডের। শনিবার গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত নিয়মরক্ষার ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে পরাজিত হল তারা।

Photo Credits: TW

আমেদাবাদ: বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গেছিল ইংল্যান্ডের (England)। শনিবার গুজরাটের (Gujarat) আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজিত নিয়মরক্ষার ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে পরাজিত হল তারা (Australia Beat England)। অস্ট্রেলিয়া চলে গেল সেমিফাইনালে।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ২৮৬ রান করে অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বলে ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

এই ম্যাচের পর এবারের বিশ্বকাপের প্রাথমিক পর্বের ক্রমতালিকায় ভারত ও দক্ষিণ আফ্রিকার পরে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ৭টা ম্যাচে ৫টা জয় ও দুটো হার নিয়ে তাদের এখন ১০ পয়েন্ট। আর ইংল্যান্ড সাতটার ৬টাতে হেরে একটাতে জিতে ২ পেয়ে রয়েছে একদম শেষে, ১০ নম্বরে। আরও পড়ুন: Pakistan Beat New Zealand: বাড়ল সেমিফাইনালে যাওয়া আশা! নিউজিল্যান্ডকে ২১ রানে হারাল পাকিস্তান

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement