Khusdil Shah Clash with Fan, Cricket Viral Video: নিউজিল্যান্ডে পাকিস্তান বিরোধী স্লোগান! মাঠেই ফ্যানের সাথে ঝামেলায় জড়ালেন পাক ক্রিকেটার খুশদিল শাহ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, খুশদিল শাহকে নিরাপত্তারক্ষীরা আটকে রেখেছেন। এক ভক্তকে তার দিকে তাকিয়ে আক্রমণাত্মক চিৎকার করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগে আরেক নিরাপত্তা কর্মকর্তা তাঁকে মাঠ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন
Khusdil Shah Clash with Fan, Cricket Viral Video: আজ, শনিবার (৫ এপ্রিল) মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে কয়েকজন দর্শকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ (Khusdil Shah)। ঘটনা এত বেড়ে যায় যে বেড়া টপকে সমর্থকদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন খুশদিল, এরপর নিরাপত্তারক্ষীরা তাকে এসে কোনোভাবে আটকান। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও ফাইনাল ওয়ানডেতে পাকিস্তানের ৪৩ রানের হারের পরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। আজকের লজ্জার হারে ০-৩ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে রিজওয়ানরা। ম্যাচ শেষ হওয়ার পর বাউন্ডারি দড়ির কাছে শুরু হয় পাক ক্রিকেটার এবং ভক্তদের মধ্যে ঝামেলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, খুশদিল শাহকে নিরাপত্তারক্ষীরা আটকে রেখেছেন। এক ভক্তকে তার দিকে তাকিয়ে আক্রমণাত্মক চিৎকার করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগে আরেক নিরাপত্তা কর্মকর্তা তাঁকে মাঠ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। NZ vs PAK Lights Out, Cricket Viral Video: মাঠ জুড়ে ঘুটঘুটে অন্ধকার! নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে নিভল আলো, দেখুন ভাইরাল ভিডিও
মাঠেই ফ্যানের সাথে ঝামেলায় জড়ালেন পাক ক্রিকেটার খুশদিল শাহ
কি বলছে পাকিস্তান ক্রিকেট?
পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) খুশদিল শাহর পক্ষে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলেছে যে একদল দর্শকের আপত্তিজনক মন্তব্যের কারণে ক্রিকেটারের এরকম প্রতিক্রিয়া এসেছে। পিসিবি (PCB) আরও জানিয়েছে যে পাকিস্তানি খেলোয়াড়রা ভেন্যুতে উপস্থিত আফগান সমর্থকদের কাছ থেকে পাকিস্তান বিরোধী স্লোগান শুনতে পান। সেখানে বলা হয়েছে, 'বিদেশি দর্শকরা জাতীয় দলের খেলোয়াড়দের উদ্দেশে যে অশালীন ভাষা ব্যবহার করছে, তার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট। আজকের ম্যাচ চলাকালীন বিদেশি দর্শকরা মাঠে উপস্থিত ক্রিকেটারদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। পাকিস্তান বিরোধী স্লোগান উঠলে ক্রিকেটার খুশদিল শাহ হস্তক্ষেপ করেন এবং দর্শকদের থামতে বলেন। জবাবে আফগান দর্শকরা পশতু ভাষায় অশালীন শব্দ ব্যবহার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। পাকিস্তান দলের দায়ের করা একটি আনুষ্ঠানিক অভিযোগের পরে, স্টেডিয়াম কর্মকর্তারা হস্তক্ষেপ করেন এবং দুই দর্শককে মাঠ থেকে বের করে দেন।'
ফ্যানেদের দিকে তেড়ে যাচ্ছেন খুশদিল শাহ
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)