NZ vs PAK Lights Out, Cricket Viral Video: মাঠ জুড়ে ঘুটঘুটে অন্ধকার! নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে নিভল আলো, দেখুন ভাইরাল ভিডিও
ইনিংসের ৩৯তম ওভারে তৈয়ব তাহির (Tayyab Tahir) যখন ব্যাট করছিলেন, তখন পাকিস্তানের মনে জয়ের আশা বাকি। সেই সময় জ্যাকব ডাফি (Jacob Duffy) বল করতে দৌড়ে যেতেই আলো নিভে যায়।
NZ vs PAK Lights Out, Cricket Viral Video: আজ, শনিবার (৫ এপ্রিল) মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের (NZ vs PAK) তৃতীয় ওয়ানডে ম্যাচে আলো নিভে যাওয়ার ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় পুরো মাঠ অন্ধকার হয়ে যায়। ইনিংসের ৩৯তম ওভারে তৈয়ব তাহির (Tayyab Tahir) যখন ব্যাট করছিলেন, তখন পাকিস্তানের মনে জয়ের আশা বাকি। সেই সময় জ্যাকব ডাফি (Jacob Duffy) বল করতে দৌড়ে যেতেই আলো নিভে যায়। এরপর পুরো স্টেডিয়াম জুড়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এরকম দৃশ্য সাধারণত দেখা যায় না। সেইসময় তাহিরও ক্রিজ থেকে সরে যান। পরে ডাফির বলেই ৩৩ রান করে আউট হওয়ার আগে দলকে জেতানোর সবরকম চেষ্টা করেন ডানহাতি এই ব্যাটার। Jonny Bairstow Bizarre Out, Cricket Viral Video: মৌমাছি না বোলতা! মাঠে পোকা ঢুকতেই আজব আউট জনি বেয়ারস্টো, দেখুন ভিডিও
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে নিভল আলো
— urooj Jawed 🥀 (@cricketfan95989) April 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2025 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

