Zubeen Garg: পাকিস্তান 'ইয়া আলি' গাইল সমস্বরে, পাক ব্যান্ড এভাবেই ভালবাসায় শ্রদ্ধা জানাল জ়ুবিন গর্গকে, দেখুন ভিডিয়ো

Zubeen Garg (Photo Credit: Instagram)

জ়ুবিন গর্গকে (Zubeen Garg) শ্রদ্ধা জানাল পাকিস্তানি (Pakistan) ব্যান্ড।  সম্প্রতি পাকিস্তানের একটি শোয়ে সে দেশের ব্যান্ড শ্রদ্ধা জানায় ভারতের এই জনপ্রিয় শিল্পীকে। জ়ুবিন গর্গের গান 'ইয়া আলি' গেয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। যে ব্যান্ডের অনুষ্ঠানে হাজির হাজার হাজার শ্রদ্ধা জ়ুবিনের উদ্দেশে গেয়ে ওঠেন, ইয়া আলি। যা দেখে চোখে জল ধরে রাখতে পারেননি বহু মানুষ।

শিল্পীর জনপ্রিয়তা যে দেশ, কাল, সীমানা পার করে মানুষের মধ্য বয়ে চলে, তা ফের সামনে এল সীমান্তের ওপারের মিউজ়িক ব্যান্ড যখন জ়ুবিন গর্গের গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জানায়, তার মাধ্যমে। ওই অনুষ্ঠানে হাজির সমবেত সব মানুষ উচ্চস্বরে গেয়ে ওঠেন জ়ুবিন গর্গের জনপ্রিয় সেই গান।

সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভালে হাজির হয়ে হঠাৎ করেই মৃত্যু হয় জ়ুবিন গর্গের। স্কুবা ডাইভে নেমে অসুস্থ হয়ে পড়েন অসমের গায়ক। সঙ্গে সঙ্গে তাঁর সিপিআর দিয়েও প্রাণ রক্ষা করা যায়নি। হাসপাতালে নিয়ে গেলে জ়ুবিন গর্গকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Zubeen Garg Death: জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় ২ অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত

দেখুন পাকিস্তানের ব্যান্ড কীভাবে শ্রদ্ধা জানাল জ়ুবিন গর্গকে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement